• Latest News

    খুটাখালী থেকে ৫ টি বন্দুক ও ৬ রাউন্ড গুলিসহ ডুলাহাজারার ২ জন র্যাবের হাতে আটক

    কক্সবার্তা ডেস্ক :
    চকরিয়া উপজেলার খুটাখালীর দক্ষিণ পাড়া থেকে ২ টি একনলা বন্দুক, ৩ টি ওয়ানশুটার গান এবং ৬ রাউন্ড শর্টগানের গুলিসহ ২ জনকে আটক করেছে র্যাব।
    গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৫ টায় এসব উদ্ধার করা হয়।
    আটকরা হলেন মৃত আশ্বিন কুমারর দের ছেলে আশীষ দে (২৮), মৃত আজিম উদ্দিনের ছেলে আবু তালেব (৫৫)। তারা দুজনেই ডুলাহাজরার উলুবুনিয়া উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।
    র্যাব সূত্র জানায়, খুটাখালী দক্ষিন পাড়া এলাকায় কিছু সংখ্যক সন্ত্রাসী নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করার লক্ষে অবৈধ অস্ত্র সহ অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।
    র্যাব-৭ এর কক্সবাজার কোম্পানি কমান্ডার মেজর মো.রুহুল আমিন জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করে চকরিয়া থানায় সোপার্দ করা হয়েছে।
    //সুত্র-বাংলা নিউজ ডটকম//

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: খুটাখালী থেকে ৫ টি বন্দুক ও ৬ রাউন্ড গুলিসহ ডুলাহাজারার ২ জন র্যাবের হাতে আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান