• Latest News

    জনপ্রিয় তেলেগু অভিনেতা প্রদীপ কুমারের আত্মহত্যা





    বিনোদন বার্তা::
    ভারতের তেলেগু টিভি অভিনেতা প্রদীপ কুমার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছেন। বুধবার অলকাকলোনির নিজের বাড়ি থেকেই উদ্ধার হয় এই অভিনেতার ঝুলন্ত দেহ। ভারতের নরসিঙ্গি পুলিশ জানিয়েছে, আত্মহত্যার জন্য প্রদীপ শাড়ি ব্যবহার করেছিলেন।

    গ্রিন আইকনিয়া অ্যাপার্টমেন্টের অন্য ঘরে সেইসময় প্রদীপের স্ত্রী পাবনী ও শালা শ্রাবণ উপস্থিত ছিলেন। ভোর সাড়ে ৪টা নাগাদ, প্রদীপকে খুঁজতে গেলে দেখেন, প্রদীপের ঘর বন্ধ রয়েছে। অনেক ডাকাডাকি করা হলেও, কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে ফোন করা হয় ওই অভিনেতাকে। তাতেও কোনও সাড়া না দিলে, সন্দেহ জাগে স্ত্রীর। তার কথায়, ঘর থেকে কোনও সাড়া না মেলায় সে ও তার ভাই সজোরে ধাক্কা মেরে দরজা খোলেন। তখনই ঝুলন্ত অবস্থায় প্রদীপকে দেখেন তারা। দ্রুত তাকে নামিয়ে বিছানা শোয়ানো হয়। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

    দেশটির পুলিশ জানিয়েছে, প্রদীপের ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি, তবে, বেশ কিছুদিন ধরেই প্রদীপ কুমারের মেজাজ ঠিক ছিল না। তিনি অ্যাকটিং ছাড়াও অন্য আরও কিছু কাজ করতে চাইতেন। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলাও হয়েছে। রাগে কাঁচের গ্লাস ভেঙ্গে ফেলে হাতে প্রচুর ক্ষত হয়েছিল।

    অবসাদ থেকে বের হতে প্রচুর মদ খেতে শুরু করেছিলেন এই জনপ্রিয় অভিনেতা। দম্পতির মধ্যে ঝামেলা হওয়ায়, দুজনেই আলাদা তাকতে শুরু করেন একই ফ্ল্যাটে। এদিন শ্যুটিং যাওয়ার সময় হয়ে এলে, ডাকাডাকি শুরু করেন প্রদীপ-জায়া। তখনই তাঁর ঝুলন্ত দেহ দেখেন তিনি।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: জনপ্রিয় তেলেগু অভিনেতা প্রদীপ কুমারের আত্মহত্যা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান