• Latest News

    ঈদগাঁওর বাহারাইন প্রবাসির স্ত্রী পরকীয়ার টানে লাপাত্তা



    তামিরুল ইসলাম মিল্লাত::
    স্টাফ রিপোর্টার ।।
    কক্সবার্তা ডট কম।।


    ঈদগাঁওর ইসলামাবাদের বাহারাইন  প্রবাসীর স্ত্রী পরকীয়ায় টানে লাপাত্তা হয়েছে।

    জানা গেছে,দীর্ঘ পাঁচ বছর প্রেম প্রণয়ের পর  গত বছর(২০১৬) পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ঈদগাঁও  ইসলামাবাদের ইউনিয়নের  বোয়ালখালির  আনিসুর রহমানের ১ম পুত্র মুশফিকুর রহমান মিশুক। কনে রামু উপজেলার রশিদনগর  ইউনিয়নের কাহাতিয়াপাড়া গ্রামের শাহ আলম প্রকাশ শাহ আলম পলার কন্যা খদিজা বেগম।

      গত চার বছর পূর্বে ভবিষ্যতের কথা ভেবে বাহারাইন পাড়ি জমায় মিশুক। বাহারাইন চলে যাওয়ার তিন বছরের মাথায় গতবছর ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের বিয়ে হওয়ার পর থেকে তার স্ত্রীর সম্পূর্ণ খরচ বহন বাবদ মিশুক তার উপার্জনের টাকা প্রতিমাসে স্ত্রী খদিজার  একাউন্টে পাঠাতো।

    একদিকে অঢেল অর্থ আর অপরদিকে স্বামী প্রবাসে থাকার সুযোগের সদ্যবহার করতে শুরু করে সে।

    ভূক্তভোগীর পরিবারের পক্ষ থেকে জানা যায়, কক্সবাজার সদর উপজেলার চৌফলন্ডি  ইউনিয়নের নতুন মাহাল নাপিত পাড়া গ্রামের মরহুম ইসহাক আহমদের ছেলে করিম উল্লাহ এর সাথে গোপন প্রণয় গড়ে ওঠে খদিজার।

    খদিজা বাপের বাড়ি থাকার সুযোগে প্রায়ই  বাড়িতে এসে খদিজার সাথে কথা বলত করিম।
    আর এ ব্যাপারে খদিজার অভিবাবক একপ্রকার উদাসীন ছিল।ফলে তাদের এই পরকীয়া প্রেমে তেমন কোন বাধাই ছিলনা।

    দীর্ঘ এই পরকীয়া প্রেমের টানে গত ২৩/০৪/২০১৭ খদিজা করিম উল্লাহর সাথে অর্থ সম্পদ নিয়ে পালিয়ে যায়।
    পরদিন খদিজার শাশুর বাড়িতে খবর আসে সে প্রেমিক করিমের সাথে চলে গেছে।কিন্তু তারপরও খদিজার অভিবাবক বিষয়টা অস্বীকার করে বলে তাদের মেয়ে অসুস্থ তাই হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

    এ খবর পেয়ে খদিজার শশুর বাড়ীর লোকজন লজ্জায় ঘৃনায় কাউকে কিছু না বলে খদিজার সাথে মোবাইলে যোগাযোগ করলে সে ফিরে আসবে না বলে সাফ জানিয়ে দেয়।

    ভূক্তভোগী স্বামী মিশুক জানায়, "গত চার বছর বাহারাইনে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জনের সব টাকা খদিজার কাছে পাঠিয়েছি। ওকে আমি খুবই বিশ্বাস করতাম। এভাবে আমাকে ছেড়ে পরকীয়ার টানে চলে যাবে তা ঘূর্ণাক্ষরেও ভাবতে পারিনি।"

    প্রতারণার শিকার মিশুক আরো জানায়," তার একাউন্টে সর্বশেষ হিসাব অনুযায়ী মোট প্রায় ৮ লক্ষ টাকা ছিল। সে আমার সব টাকা,৬ ভরি  স্বর্ণালংকার সহ ছেড়ে চলে যাওয়ায় আমি এখন নি:স্ব । আমি ওর বিচার চাই।"

    এদিকে প্রেমিক করিমের মোবাইল নম্বরে বারবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি ।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগাঁওর বাহারাইন প্রবাসির স্ত্রী পরকীয়ার টানে লাপাত্তা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান