• Latest News

    চকরিয়ার খুটাখালী জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার





    মোঃ নিজাম উদ্দিন,
     নিজস্ব প্রতিনিধি :

    চকরিয়া উপজেলাধীন খুটাখালী কচ্ছপিয়ার জঙ্গল থেকে আজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেন পুলিশ।

    শুক্রবার দুপুর ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ২০ফুট পশ্চিম পার্শ্বস্থ মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্ধানের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। চকরিয়া থানার পুলিশ ও মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

    উদ্ধারকারী কর্মকর্তা চকরিয়া থানার এসআই সুকান্ত চৌধুরী জানান ৩০-৩৫বছর বয়সী পুরুষের লাশটি বেশ কয়েকদিন ধরে পড়ে থাকায় প্রচন্ড দূর্গন্ধ ও পচন ধরেছে। নিহতের পরনে জিন্স পেন্ট, টি শার্ট ও পায়ে সু-জুতা পরিহিত ছিল। মুখমন্ডল বিকৃত হয়ে যাওয়ায় চেহারা সনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধার করা মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় জানার চেষ্টা করা হবে বলে পুলিশ জানান। তবে এখনো পর্যন্ত লাশের পরিচয় জানা যায়নি।

    ধারনা করা হয় কে বা কারা দুর থেকে লাশটি গাড়িযোগে এনে জঙ্গলে ফেলে চলে যায়।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ার খুটাখালী জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান