• Latest News

    টেকনাফে ৩৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার





    নুর হাকিম আনোয়ার,টেকনাফ::
    কক্সবার্তা ডট কম।।
    কক্সবাজারের টেকনাফে ১২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৩৬ কোটি ৩০ লাখ টাকা বলে জানিয়েছেন তারা।

    শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে সাবরাং সমুদ্র সৈকত এলাকার কচুবনিয়ার খুরের মুখ এলাকা থেকে ইয়াবা গুলো উদ্ধার করা হয়।

    টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে কয়েকজন পাচারকারী ইয়াবার চালান নিয়ে বঙ্গোপসাগর হয়ে সমুদ্র উপকূল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এমন গোপন সংবাদে বিজিবি এই এলাকায় টহল জোরদার করে। বিজিবির একটি দল কচুবনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি পানের বরজ এর কাছে খড় ও লতাপাতা দিয়ে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ৪টি বস্তা দেখতে পায়। বস্তাগুলো খুলে ১২ লাখ ১০ হাজার ইয়াবা গণনা করে পাওয়া যায়।

    উদ্ধার হওয়া ইয়াবাগুলো টেকনাফ বিজিবি'র ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: টেকনাফে ৩৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান