• Latest News

    মহেশখালীর কালামারছড়ায় ৫ সন্তানের জননী লাপাত্তা


    উপকূলীয় প্রতিনিধি :
    কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের দক্ষিণ ঝাপুয়া এলাকার প্রবাসী আবদু শুক্কুর প্রকাশ ভুট্টুর স্ত্রী ৫ সন্তানের জননী হুমাইরা বেগম পরকীয়া প্রেমে আসক্ত হয়ে এলাকা ছেড়ে লাপাত্তা হয়েছেন। এ নিয়ে পরিবারের লোকজন মহেশখালী থানায় সাধারণ ও নিখোজ ডায়েরী রুজু করেছেন ভোক্তভোগী পরিবার।
    অভিযোগ সুত্রে জানাগেছে,কালারমার ছড়া ইউনিয়নের দক্ষিণ ঝাপুয়া এলাকায় বিগত ২৮ দিন পূর্বে হাজ্বী মোহাম্মদ ছৈয়দের কন্যা ৫ কন্যা সন্তান রেখে নগদ টাকা স্বর্ণলংকার ও বিভিন্ন মালামাল নিয়ে পরকীয়া টানে হুমাইরা বেগম তার শ্বশুর বাড়ি এলাকা ছেড়ে লাপাত্তা হয়েছেন। রেখে যাওয়া ৫নাতি সন্তান নিয়ে হুমাইরার শ্বশুর মোঃ হারুনুর রশিদ চরম ভাবে দুঃচিন্তায় রয়েছেন।হুমাইরার স্বামী প্রবাসে থাকার সুবাধে সে শ্বশুর বাড়ির আত্বীয় স্বজন ও লোক চক্ষুর আড়ালে পরকীয় আসক্ত হয়।সে দীর্ঘ ২৮দিন ধরে বাড়ি না ফেরায় তার ৫কন্যা সন্তান ও পরিবারের মাঝে চরম ভাবে হতশায় দিনাতিপাত করেছেন ভোক্তভোগী পরিবার। সুত্রে জানান,দীর্ঘ দিন ধরে পরকীয়া প্রেমে আসক্ত হওয়ার ফলে হঠাৎ পাচঁ কন্যা শিশু রেখে অন্যজনের হাত ধরে চলে যান হুমাইরা।হুমাইরা েের্খ যাওয়া ৫কন্যা সন্তানেরা হলেন,৫ম শ্রেণির ছাত্রী নয়ন মনি (১৫), চতুর্থ শ্রেনীর ছাত্রী ছোট মনি (১৩),তৃতীয় শ্রেনীর ছাত্রী শান্তা মনি( ১০) শিশু শ্রেণীর ছাত্রী সেজুতি (৭) ও এক বছরের কন্যা শিশু জেসমিন।
    হুমায়রার শাশুর হারুন রশিদ অভিযোগ করে সাংবাদিকদের বলেন, আমার ছেলে প্রবাসে অবস্থান করার সুবাদে পুত্র বধু হুমায়রা পর পুরুষের সাথে পরকিয়ায় জড়িয়ে যায়। বাড়ির অপরাপর লোকজন জানতে পারার কারণে সে তার ৫ শিশু সন্তানকে ফেলে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ বিভিন্ন মালামাল নিয়ে নিরুদ্দেশ হয়ে যায়। বিভিন্ন জায়গায় খোজাখুজির পরও এখনো তার খোজ মেলেনি। এনিয়ে মহেশখালী থানায় পৃথক ২টি বিশেষ ডায়েরী দায়ের করা হয়েছে। তা কেউ খোজ দিতে পারলে ২০হাজার টাকা পুরস্কার দেবেন বলে জানান।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মহেশখালীর কালামারছড়ায় ৫ সন্তানের জননী লাপাত্তা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান