• Latest News

    উখিয়ায় গর্ত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


    বার্তা পরিবেশক :
    কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পিনজিরকূল এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ । সোমবার বিকেলে ওই লাশ উদ্ধার করা হয়। রাত সাড়ে ১০টায় এ রিপোট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।
    স্থানীয় ইউপি সদস্য নুরুল কবির বলেন, কয়েকজন লোক পিনজির কুল এলাকার একটি গর্তে লাশটি পড়ে থাকতে দেখে তাকে খবর দেয়। পরে গ্রাম চৌকিদারসহ আমি ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশকে খবর দিলে উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের ও উপ-পরিদর্শক পার্থ ও মিল্টন ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৬ টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
    উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন, অজ্ঞাত লাশটির উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং ফর্সা, গায়ে লাল রংয়ের শাট ও ছেঁড়া লুঙ্গি পরিহিত। যুবকটির বয়স আনুমানিক ২৫ বছর।pb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: উখিয়ায় গর্ত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান