• Latest News

    ঈদগাঁওর ইয়াবা সম্রাট ছৈয়দ আলম সহ আটক-২: ১৯৩০ পিস ইয়াবা উদ্ধার, নোহা জব্দ


    সংবাদদাতা, ঈদগাঁও :
    চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতিস্থ একটি হাইওয়ে রেষ্টুরেন্টের সামনে অভিযানে চালিয়ে ঈদগাঁওয়ের শীর্ষ ইয়াবা সম্রাট ছৈয়দ আলম প্রকাশ লেং ছৈয়দসহ ২ জনকে আটক করেছে লোহাগাড়া থানার পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও পাচারকাজে ব্যবহারিত নোহা জব্দ করা হয়েছে।
    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ১৮ এপ্রিল মঙ্গলবার দুপুর ১টায় তাদেরকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হল যথাক্রমে ঈদগাঁও জাগির পাড়ার আলী আকবরের পুত্র শাহ জাহান (৩৫), একই জালালাবাদ ইউনিয়নের পুর্ব লরাবাগ এলাকার মোক্তার আহমদের পুত্র মোঃ বাবুল (৩৫), জাগির পাড়ার মৃত খুইল্লা মিয়ার পুত্র শীর্ষ ইয়াবা সম্রাট সৈয়দ আলম (৩২)।
    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মুহাম্মদ সোলাইমান পাটওয়ারী সাগর সঙ্গীয় ফোর্স এ প্রতিবেদককে জানান, উপজেলার চুনতি জাঙ্গালিয়া নামক স্থানে বাস তল্লাশীর জন্য চেক পোষ্ট বসানো হয়। চট্টগ্রাম অভিমুখী একটি নোয়াহ গাড়ি যার নং (ঢাকা-মেট্রো- চ-৫৩-৫৫৮৯) থামার জন্য সংকেত দেন এসময় চালক সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যায়। পরে টহলরত গাড়ি তাদেরকে ধাওয়া করে মহাসড়কের চুনতিস্থ একটি রেষ্টুরেন্টের সামনে থামাতে সক্ষম হয়। এসময় গাড়িতে তল্লাশী করে সাদা রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো সাদা পলিথিনে রক্ষিত ১,৯৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
    আটককৃত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।পরের দিন আটককৃতদের চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এসআই মুহাম্মদ সোলাইমান পাটোয়ারী। আটককৃত নোহা গাড়ি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। উল্লেখ্য ছৈয়দ আলম দীর্ঘদিন পলিথিন ও পান সুপারীর ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা করে আসছিল। তার নেতৃত্ব রয়েছে বিশাল একটি ইয়াবা সিন্ডিকেট এ সিন্ডিকেটের মাধ্যমে সারাদেশে পাচার করে ঘাতক মরন নেশা ইয়াবা।ইয়াবার টাকায় লক্ষ লক্ষ টাকার জমির মালিক বনে যায় এ ছৈয়দ আলম।
    একই পন্তায় পাচারকারে সিন্ডিকেটের ২ সদস্যসহ আটক হয় তিনি। তার আটকের খবরে এলাকায় স্তস্তি নিঃশ্বাস ফেলছে সাধারন জনগন। লোহাগাড়া থানার পুলিশকে ধন্যবাদ জানান বৃহত্তর ঈদগাঁওবাসী।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগাঁওর ইয়াবা সম্রাট ছৈয়দ আলম সহ আটক-২: ১৯৩০ পিস ইয়াবা উদ্ধার, নোহা জব্দ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান