• Latest News

    প্রধানমন্ত্রীর সঙ্গে মক্কা ও মদিনার দুই ইমামের সাক্ষাৎ


    ডেস্ক রিপোর্ট :
    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন পবিত্র কাবা শরীফের ইমাম ও খতিব ড. মুহাম্মদ বিন নাসির আল খুজাইম এবং পবিত্র মসজিদে নববীর সিনিয়র ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মহসিন বিন মুহাম্মদ আল কাসিম।
    বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
    সাক্ষাৎকালে ইসলামের প্রচার ও প্রসারসহ মুসলিম বিশ্বের কল্যাণের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
    ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামা মহাসম্মেলনে যোগ দিতে ঢাকা এসেছেন তারা।
    ওলামা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এই দুই ইমাম।pb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: প্রধানমন্ত্রীর সঙ্গে মক্কা ও মদিনার দুই ইমামের সাক্ষাৎ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান