• Latest News

    বমুবিলছড়িতে সংযোগ সড়ক না থাকায় হযরত আলী (রাঃ) সেতুটি অচল


    বার্তা পরিবেশক :
    কক্সবাজারের চকরিয়া উপজেলাধীন ছিটমহলখ্যাত বমুবিলছড়ি এলাকায় দীর্ঘ প্রতীক্ষার পর মাতামুহুরী নদীর উপর একটি সেতু নির্মিত হলেও সংযোগ সড়কে মাটি ভরাট না করায় তা জনগণের কোন কাজে আসছে না। এতে করে ১২টি গ্রামের মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। সেতু দিয়ে কোন যানবাহন চলাচল না থাকায় প্রানহীন হয়ে পড়েছে। সেতুর উত্তর পার্শ্বে বমুবিলছড়ি ইউনিয়নের বমু পানিস্যাবিল, ভিলেজার পাড়া, নয়াপাড়া, উত্তর ও দক্ষিণ পাড়া, বমুরকুল, পুকুরিয়াখোলা, ফাদুখোলা, লম্বাছড়া, রিজার্ভ পাড়া, বমু নন্দিরবিলসহ আরো বেশকয়েটি গুচ্ছ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগে রয়েছে। বর্ষা মৌসুমে সেতুতে উঠা দায় হয়ে দাড়ায়। জানা যায়, ২০১৩-১৪ অর্থবছরে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে বমুবিলছড়ি ইউনিয়নে মাতামুহুরী নদীর উপর সেতুটি নির্মাণ করে এলজিইডি। সেতুটির উত্তর পাশের সংযোগ সড়ক থেকে সেতুটির উচ্চতা প্রায় ১৫ ফুট। এতে করে কোন ধরণের মাটি ভরাট না করে কোনমতে যাতায়াতের জন্য একটি সরু রাস্তা তৈরী করে দেয়। বুধবার ৫ এপ্রিল দুপুরে একটি চিত্রে দেখা যায়, কিছু লোক মিলে যাত্রীদের রিকসা থেকে নামিয়ে দিয়ে টেনে হিজড়ে ব্রীজ থেকে রিকসা নামাচ্ছে। এ চিত্র হলো শুষ্ক মৌসুমের। বর্ষা মৌসুমে মোটেও এটি সম্ভব হবে না বলে জানান স্থানীয়রা। স্থানীয় ইউ.পি সদস্য মো. আজিজুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, এই সেতুটি আমাদের কাছে মূল্যহীন। এই রকম সেতু না করাই অনেক ভালো ছিল। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। স্থানীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, গত চার বছর আগে সেতুর নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়ক ভরাটের মাটি না পাওয়ার অজুহাতে ঠিকাদার কাজ শেষ না করইে চলে যায়। এ ব্যাপারে বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতলব জানান, ওই সেতুটি উত্তর পাশে এপ্রোজের কাজ না করার কারণে গ্রামের ১৫হাজার মানুষ প্রতিনিয়ত দূর্ভোগ পোহাচ্ছে। গ্রামের ছাত্র-ছাত্রীরা যাতায়াত সমস্যার কারণে লেখাপড়ার চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এছাড়াও স্থানীয় কৃষকের উৎপাদিত ফসলাদি বাজারে নিতে না পারার কারণে ন্যায্য মূল্য হতে বঞ্চিত হচ্ছে। এ বিষয়ে চকরিয়া উপজেলা প্রকৌশলী রনি সাহা বলেন, মাতামুহুরী নদীর বমুবিলছড়ি মাতামুহুরী নদীর ওপর নির্মিত সেতুটির উত্তর মাথার সংযোগ সড়কের এপ্রোজের কাজের প্রাক্কলন তৈরি করে প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। অনুমোদন হলে এপ্রোজের কাজ সম্পন্ন করা হবে।nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বমুবিলছড়িতে সংযোগ সড়ক না থাকায় হযরত আলী (রাঃ) সেতুটি অচল Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান