কক্সবার্তা ডেস্ক :
সরকারি আদেশে নির্বাচিত জনপ্রতিনিধিদের পদ থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন এইচএম এরশাদ। তিনি বলেন, এখন দেখি নির্বাচিত চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়। এ কোন দেশে বসবাস করছি? মঙ্গলবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলে নতুন কর্মী যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি দলীয় মেয়র সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও মোসাদ্দেক হোসেন বুলবুল এবং হবিগঞ্জের মেয়র জি কে গউছ আদালতের রায় নিয়ে দায়িত্বে ফেরার পরপরই রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাদেরকে বরখাস্তের আদেশ দেয়া হয়। এর আগে ফৌজদারি মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ার কথা বলে মন্ত্রণালয়ের আদেশে তাদের বরখাস্ত করা হয়েছিল। তার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে পদে ফেরার পর নতুন মামলা দেখিয়ে তাদের বরখাস্ত করা হয়। বরখাস্ত করার এই ঘটনার মধ্যে সরকারের সমালোচনা করে আওয়ামী লীগের জোটসঙ্গী জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন, চেয়ারম্যান জনগণের নির্বাচিত প্রতিনিধি। তাকে বরখাস্ত করা যায় না। স্থানীয় সরকার ব্যবস্থা বিকেন্দ্রীকরণে নিজের কর্মকা-ের কথা স্মরণ করে তিনি বলেন, আমি উপজেলা ব্যবস্থার প্রবর্তন করেছিলাম। বিএনপি এটা বন্ধ করে দিয়েছিল। আওয়ামী লীগ আবার শুরু করেছে, কিন্তু একে ক্ষমতাহীন করে রেখেছে।rb.
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: এ কোন দেশে বসবাস করছি!
Rating: 5
Reviewed By: Unknown