সংবাদ বিজ্ঞপ্তি :
ঈদগাঁও সাংগঠনিক উপজেলা প্রেসক্লাব’র সহ-সভাপতি সাংবাদিক নূরুল ইসলাম লেদু’র পিতা ও সদরের পূর্ব পোকখালীর বিশিষ্ট মুরুব্বী হাজী শামসুল আলম আর নেই। ২৬ এপ্রিল (বুধবার) সকাল নয়টায় তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বনেদী জমিদার পরিবারে জন্ম নিয়েও আজীবন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় নিয়োজিত ছিলেন তিনি। ঈদগাঁও পেটান ফকির জামে মসজিদ, পূর্ব গোমাতলী হাফেজী ঘোনা জামে মসজিদ ও অরো অন্যান্য মসজিদ প্রতিষ্ঠায় গুরুতত্বপূর্ন ভূমিকা পালন করেন তিনি। সর্বশেষ পশ্চিম সিকদার পাড়াস্হ নিজ বসতবাড়ী সংলগ্ন স্হানে মসজিদ ও কবরস্হান প্রতিষ্ঠা করেন হাজী সামশুল আলম। বুধবার আসর নামাজের পরে পোকখালী মাদ্রাসা প্রাঙ্গনে জানাজার নামাজ শেষে তাঁর প্রতিষ্ঠিত পশ্চিম সিকদার পাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্হানে তাঁকে দাফন করা হয়।c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: সাংবাদিক নূরুল ইসলাম লেদুর পিতা পোকখালীর হাজী সামশুল আলমের ইন্তেকাল
Rating: 5
Reviewed By: Unknown