কক্সবার্তা ডেস্ক :
কক্সবাজার শহরের বাজারঘাটায় ‘সেবা মেডিকেল হল’ নাম দিয়ে সাধারণ রোগীদের সাথে ভয়াবহ প্রতারণা শুরু করেছে একটি চক্র। চক্রটি পূর্ব বাজারঘাটার প্রধান সড়কের ডা. কবির মার্কেটে কক্ষ ভাড়া নিয়ে সেখানে ‘সেবা মেডিকেল হল’ নাম দিয়ে চেম্বার খুলে বসে। চক্রটির অর্ধশত দালাল পুরো জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সাধারণ লোকজনকে ফুঁসলিয়ে ওই চেম্বারে নিয়ে আসেন। আর সেখানে ব্যবস্থাপত্র দিয়ে নিজেদের তৈরী ওষুধ দিয়ে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা। এমনকি ব্যবস্থাপত্রের আলোকে নিজেরা ওষুধ তৈরী করতে পার্শ্ববর্তী হোটেল বনানীর দ্বিতীয় ও তৃতীয় তলায় দুটি কক্ষ ভাড়া নেয়া হয়। সেখানে নিজেরা ওষুধ তৈরী করেন। এসব ওষুধ জেলার প্রত্যন্ত অঞ্চলে বাজারজাতও করে চক্রটি। এভাবে অহরহ রোগী প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা গেছে, শহরের পূর্ব বাজারঘাটার প্রধান সড়কের ডা. কবির মার্কেটের দ্বিতীয় তলায় কক্ষ ভাড়া নিয়ে সেখানে ‘সেবা মেডিকেল হল’ নাম দিয়ে চেম্বার খুলে বসেন ডা. এসকে বিশ্বাস নামের এক ব্যক্তি। চেম্বারটিতে কয়েকজন যুবক বসে থাকেন প্রায় সময়। এছাড়া চক্রটির অর্ধশত দালাল পুরো জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সাধারণ লোকজনকে ফুঁসলিয়ে ওই চেম্বারে নিয়ে যান। আর সেখানে ব্যবস্থাপত্র দিয়ে নিজেদের তৈরী ওষুধ দিয়ে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা। এমনকি ব্যবস্থাপত্রের আলোকে নিজেরা ওষুধ তৈরী করতে হোটেল বনানীর দ্বিতীয় ও তৃতীয় তলায় দুটি কক্ষ ভাড়া নেয় চক্রটি। সেখানে ওষুধ তৈরী করা হয়। এসব ওষুধ ‘সেবা মেডিকেল হল’ থেকে ‘সকল রোগের নিয়ামক’ হিসেবে বাজারজাত করা হয়।
সূত্র জানায়, জনৈক সজিব এর নেতৃত্বে তারেক, তাহের, সুমন, সোলায়মান, আব্দুল্লাহ সহ বেশ কয়েকজন মিলে বিভিন্ন ক¤পানির ওষুধ সংগ্রহ করে মুল ক¤পানির নাম ও স্টিকার তুলে দিয়ে নিজেরা বোতলজাত করে জেলাব্যাপি বাজারজাত করে থাকে। ওষুধ তৈরীর স্থান নিরাপদ রাখতে হোটেল বনানীর দ্বিতীয় ও তৃতীয় তলায় কাউকে প্রবেশ করতে দেয়া হয়না। তাদের তৈরিকৃত ওষুধে রয়েছে তরল ও ট্যাবলেট জাতীয় ওষুধ। বিশেষভাবে তারা হামদর্দ কো¤পানি এবং ১৫ টি দেশের শীর্ষ ওষুধ কো¤পানিকে নকল করে থাকে। স্কয়ার, ইনসেফটা, ইবনে সিনার মতো কম্পানির ওষুধ নকল করে বাজারজাত করে বলেও তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
জানা গেছে, এই সিন্ডিকেটের প্রধান পৃষ্ঠপোষক সুমন নামের এক যুবক। ওষুধ তৈরী করেন সজিব নামের এক যুবকের নেতৃত্বে ৪/৫ জনের একটি দল। আর ওষুধ বাজারজাত করেন সোলায়মান, আবু তাহের ও তারেকের নেতৃত্বে এক ডজন ব্যক্তি । কক্সবাজার শহর ও জেলাব্যাপী অর্ধশত দালাল নিয়ন্ত্রন করেন মোহাজের পাড়ার আব্দুল্লাহ নামের আরেক ব্যক্তি। ডা. এসকে বিশ্বাস নামের একজন চিকিৎসক মেডিকেল হলটিতে চিকিৎসা দিয়ে থাকেন বলা হলেও কোথাও ডা. এসকে বিশ্বাসের নাম-পদবী কিছুই নেই। এমনকি প্রতিষ্ঠানটির সাইনবোর্ড, প্রচারপত্র এবং প্রেসক্রিপশনেও কোন চিকিৎসকের নাম-পদবী নেই।
এছাড়া চক্রটির বিরুদ্ধে মাদক সেবন ও সন্ত্রাসী কর্মকান্ডেরও অভিযোগ রয়েছে। সম্প্রতি চক্রটি পার্শ্ববর্তী এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় ওই চক্রের তারেক নামের একজনকে আটক করে পুলিশ। চক্রটি আশ-পাশের লোকজন ছাড়াও সেবার জন্য আসা রোগীদেরও হাতিয়ে দেয়। চেম্বারকে কেন্দ্র করে ৫/৬ জন যুবক পাহারায় থাকে। তারা ক্ষেত্র বিশেষে রোগী ও রোগীর স্বজনদের লাঞ্চিত করে।
চিকিৎসা সেবা প্রতিষ্ঠানটিতে সেবা নিতে আসা একাধিক রোগী অভিযোগ করে জানান, সেবা মেডিকেল হলটি একটি প্রতারণার কেন্দ্র ছাড়া আর কিছুই নয়। সেখানে চিকিৎসা নিতে গিয়ে রোগ ভাল হওয়ার পরিবর্তে আরও বেশ কয়েক ধরণের রোগের উপসর্গ দেখা যায়। এর উপর হাজার হাজার টাকাতো হাতিয়ে নেয় তারা।
প্রতারণার শিকার হওয়া রশিদ আহমদ জানান, ওই চিকিৎসকের প্রেসক্রিপশনের ওষুধ কোন ফার্মেসিতে পাওয়া যায়না। পুরো একপাতা শেষ করে দুই পাতা পর্যন্তও প্রেসক্রিপশন লিখা হয়। আর এসব ওষুধ কিনতে হয় তাদের কাছ থেকেই। এভাবে তার কাছ থেকে অর্ধ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেয়া হয়।
টেকনাফের হ্নীলা থেকে আসা নুর মোহাম্মদ বলেন, ‘এখানে একটা পরীক্ষার দামই নিয়েছে এক হাজার টাকা।’ এদের কোন প্রকার ল্যাব না থাকা স্বত্বেও রোগ নির্ণয়ের পরীক্ষার নামে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়া হয় বলে অভিযোগ। সেবা মেডিকেল হল এর এসব কর্মকান্ডের বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও এসকে বিশ্বাস নামের ওই চিকিৎসকের সাথে কথা বলা সম্ভব হয়নি। সেবা মেডিকেল হলটির ০১৭৫২০৫২০৫২ নাম্বারে যোগাযোগ করা হলে নাছির উদ্দিন পরিচয়ে এক ব্যক্তি কথা বলেন। চিকিৎসকের সাথে কথা বলতে চাইলে তিনি বলেন, এটি প্রতিষ্ঠানের নাম্বার। চিকিৎসকের নাম্বার চাইলে তিনি বলেন, সাংবাদিকসহ কাউকে চিকিৎসকের ব্যক্তিগত নাম্বার দিতে নিষেধ রয়েছে। মেডিকেল হলটির মালিকানা কার বা কারা এটি পরিচালনা করেন জানতে চাইলে নাছির উদ্দিন নামের ওই ব্যক্তি বলেন, এসব তাদের সাথে কথা বলেই আপনাকে জানাতে হবে। কিন্তু গতকাল রাত পর্যন্ত তিনি এ বিষয়ে কিছুই জানাননি। যোগাযোগ করা হলে তিনি ফোনও আর ধরেননি।c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কক্সবাজার শহরে ‘সেবা মেডিকেল হল’ নামে ভয়াবহ প্রতারণা
Rating: 5
Reviewed By: Unknown