• Latest News

    কক্সবাজার বীচ নুর রিসোর্ট ইয়াবা ও পতিতাদের আস্তানা

    কক্সবার্তা ডেস্ক :

    কক্সবাজার কলাতলীস্থ হোটেল মোটের জোনের বীচ নুর রিসোর্ট এর ইয়াবা ও পতিতাদের আস্তানায় পরিনত হয়েছে। উক্ত কটেজের হোটেল ব্যবসার নামে দীর্ঘদিন ধরে পতিতা, ইয়াবা বিক্রি সেবনসহ নানান অপরাধ মূলক কর্মকান্ডের কারণে পুরো কক্সবাজার হোটেল মোটেল জোনের ভাবমুর্তি দারুন ভাবে ক্ষুন্ন হচ্ছে।


    অভিযোগ রয়েছে পর্যটকদের জন্য নামকাওয়াস্তে সাইনবোর্ড টাঙ্গিয়ে উক্ত রিসোর্ট এর অভ্যন্তরে চলছে হরক রকমে নানান অপরাধ মূলক কর্মকান্ড। উক্ত হোটেলের ম্যানেজারের নেতৃত্বে দীর্ঘদিন ধরে পুলিশ প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের ম্যানেজ করে দেদারচ্ছে চালিয়ে যাচেছ এই অপরাধ মূলক কর্মকার্ন্ড। কক্সবাজার জেলা শহরের নানান অপরাধ মূলক কমকান্ডে জড়িতদের নিরাপদ আস্তানা বীচ নুর রিসোর্ট।


    এলাকার সচেতন মহল স্থানীয় অভিভাবক মহল উক্ত রিসোর্টের অনৈতিক কার্যকলাপের কারণে তাদের ছেলে সন্তানদের নিয়ে রীতিমত উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তারা অবিলম্বে বীচ নুর রিসোর্টের অসমাজিককার্যকলাপ বন্ধে প্রশাসনিক দ্রুত অভিযানের দাবী জানিয়েছে।

    //ডেইলি কক্সবাজার//ফাইল ছবি//
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজার বীচ নুর রিসোর্ট ইয়াবা ও পতিতাদের আস্তানা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান