• Latest News

    টেকনাফে ইয়াবা ব্যবসায়ীর গুলিতে আহত ১০


    হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
    তুচছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে ইয়াবা ব্যবসায়ীর গুলিতে ১০ জন আহত হয়েছে। রবিবার ৩০ এপ্রিল বেলা ১১টার দিকে টেকনাফ পৌরসভার ডেইলপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। টেকনাফ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
    জানা যায় টেকনাফ পৌরসভার উত্তর ডেইলপাড়া এলাকার নূর আহমদ বাড়ী থেকে বাজারে আসার সময় একই এলাকার সাদুর মালিকানাধীন একটি ইজি বাইকের সাথে ধাক্কা লাগলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় ইজি বাইকের নূর আহমদ আহত হওয়ার খবরে আত্মীয়-স্বজন ছুটে আসলে ইজি বাইক মালিক সাদু ইয়াবা ব্যবসায়ী শফিককে খবর দেয়। শফিক অবৈধ অস্ত্রশস্ত্র ও দলবল নিয়ে আসলে অবৈধ অস্ত্রের ভয়ে নূর আহমদের লোকজন পালিয়ে বাড়ীতে অবস্থান নেন। এসময় শফিকের দলবল বেপরোয়া হয়ে তাদের বাড়ীর দরজা-জানালা ভেঙ্গে ডুকে এলোপাতারি গুলিবর্ষণ, হামলা ও লুটপাট চালিয়ে চলে যায়। এ ঘটনায় নূর আহমদের ছেলে মোঃ হাফেজ (৩১) ও হাফেজ উল্লাহ (৩০), ঠান্ডা মিয়ার ছেলে আমির হামজা (৭০), মৃত আমির হামজার ছেলে কালাইয়া (২৮), নূর আহমদ (৫৫), গুনু মিয়া (৬০), কালু (২৮)সহ আরো কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ ও আহতদের উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ মো. হাফেজ ও হাফেজ উল্লাহকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
    এ ঘটনায় আহত নূর আহমদের ছেলে মো. শফিক বাদী হয়ে ঘটনার মূল হোতা শফিককে প্রধান আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। টেকনাফ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তদের আটক করতে অভিযান চালান।
    এদিকে মামলার বাদী মোঃ শফিক বলেন দীর্ঘদিন ধরে আমার ভাই মফিজের একটি জমি জোরপূর্বক জবর দখল নিতে শফিকের বাহিনী তৎপরতা চালাচ্ছিল। এরই সূত্র ধরে তুচছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ীর দরজা জানালা ভেঙ্গে প্রবেশ করে গুলি ও হামলা চালিয়ে ১০ জনকে আহত করেছে।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: টেকনাফে ইয়াবা ব্যবসায়ীর গুলিতে আহত ১০ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান