• Latest News

    ঈদগাঁওতে ফায়ার সার্ভিস স্থাপনের জায়গা নির্ধারণ


    শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর :
    বৃহত্তর ঈদগাঁওবাসীর দীর্ঘদিনের দাবী ফায়ার সার্ভিস স্থাপন অবশেষে আলোর মুখ দেখতে পাচ্ছে। সরকারের বিভিন্ন দপ্তরে ধরণা দিয়ে সর্বশেষ ফায়ার সার্ভিসের জায়গা নির্ধারণ করেছে কর্তৃপক্ষরা। এ উপলক্ষ্যে আনুষ্ঠানিকভাবে জায়গা নির্ধারণের জন্য একটি প্রতিনিধিদল আরকান সড়কের ঈদগাঁও মেহেরঘোনা এলাকার পশ্চিমের ধানী জমি পরিদর্শন করেছেন।
    ৩ এপ্রিল বিকাল ৪টার দিকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কঃ (অবঃ) ফোরকান আহমদের নেতৃত্বে একটি দল আসেন। এদের মধ্যে রয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম রহিম উল্লাহ, সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড পঙ্কজ বজুয়া, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কক্সবাজার উপ-সহকারী পরিচালক আবদুল মালেক, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই দেবাশীষ সরকারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
    এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ছৈয়দ আলম, কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, ঈদগাহ পৌরসভা বাস্তবায়ন আন্দোলনের সভাপতি কাফি আনোয়ার, ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুচ ছালাম, স্থানীয় মেম্বার নুরুল হক, ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন নেতা আবদুর রহিম ফারুকী, আওয়ামীলীগ নেতা শাকের উল্লাহ পান্না বাবু প্রমুখ।
    এসময় স্থানীয় চেয়ারম্যান সবার উদ্দেশ্যে জনগণের কল্যাণের জন্য নিজ জমি থেকে ৩৩ শতক খতিয়ানভূক্ত জমি দেওয়ার ঘোষণা দেন। উল্লেখ্য, ঈদগাঁওতে দীর্ঘদিন ধরে ফায়ার সার্ভিস স্থাপনের জন্য জোর দাবী জানিয়ে আসছিলেন বৃহত্তর এলাকাবাসী।
    ৩২ কিলোমিটার দূরবর্তী জেলা শহর কিংবা চকরিয়া থেকে ফায়ার সার্ভিস পৌছার পূর্বেই অগ্নিকান্ড কবলিত বসতবাড়ী কিংবা দোকান পাট পুড়ে ছারখার হয়ে পড়ত। প্রতিবছর অগ্নিকান্ডের ভয়াবহ কালো থাবায় কোটি কোটি টাকার সম্পদ পুড়ে ধ্বংস হয়ে আসছিল।
    অপরদিকে পোকখালী, জালালাবাদ, ইসলামাবাদ, ইসলামপুর, চৌফলদন্ডী ও ঈদগাঁও’র প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসতবাড়ী সহ অন্যন্য জিনিসপত্র অগ্নিকান্ডের থাবায় ভষ্মিভূত হয়ে আসছিল।
    ঈদগাঁও’র কোন এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলেই কক্সবাজার কিংবা চকরিয়া থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করত। এভাবেই শত শত দরিদ্র পরিবার সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিল। জেলা সদরের গুরুত্বপূর্ণ বানিজ্যিক এলাকা ঈদগাঁও বাজারে ব্যবসায়িক লেনদেন সহ দোকান পাঠ এবং ঘর বাড়ী ও জনবসতি বেশী হলেও অদ্যবধি এতদিন পর্যন্ত একটি ফায়ার সার্ভিস না হওয়ায় জনমনে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছিল।
    ঈদগাহ পৌরসভা বাস্তবায়ন আন্দোলনে সভাপতি কাফি আনোয়ার জানান, ঈদগাঁওয়ের বিভিন্ন এলাকায় অগ্নিকান্ডের মত দূর্ঘটনায় শিকার হয়ে প্রতিবছর কোটি কোটি টাকা ক্ষয়ক্ষতি হচ্ছে। এই দূর্ঘটনা থেকে পরিত্রান পেতে ঈদগাঁও’তে একটি ফায়ার সার্ভিস স্থাপনের উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। অপরদিকে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী আশার আলো খুঁজে পাচ্ছে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগাঁওতে ফায়ার সার্ভিস স্থাপনের জায়গা নির্ধারণ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান