চকরিয়া প্রতিনিধি :
বাংলাদেশ ছাত্রলীগ চকরিয়া পৌরসভা শাখার আওতাধীন চকরিয়া কোরক বিদ্যাপীঠ শাখার এক কর্মী সভা গতকাল ২৭এপ্রিল বিকাল ৪টায় চকরিয়া আবাসিক মহিলা কলেজ মিলনায়তনে ছাত্রনেতা মো: আবদুল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ছাত্রলীগ নেতা সিফাতুল করিম তাসকিনের সভাপতিত্বে ও ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাজু দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মো: মিজানুর রহমান, প্রধান বক্তা ছিলেন চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পরিচ্ছন্ন ও মেধাবী ছাত্রনেতা সোহেল রানা পারভেজ, বিশেষ অতিথি পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল আনাছ, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোর্শেদ সোহারব। বক্তব্য রাখেন পৌর ২নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মো: রিদুয়ান শাওন, পৌর ছাত্রলীগ নেতা একে তারেক, ৮নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা নাবিল, সাগর, বোরহান উদ্দিন, ২নং ওয়ার্ডের সাবেক সভাপতি শান্ত, পৌর ছাত্রলীগ নেতা মো: ইরফান, কোরক বিদ্যাপীঠ ছাত্রলীগ নেতা নওশেদ মাহমুদ বাপ্পী, শাওন, নাঈম মো: তানবী। উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা ঈসা, ৬নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা ওবাইদু, সাদেক, সাগর, তানভীর, সুজন, আধি বড়–য়া, রানা, রাকিব, কোরক বিদ্যাপীঠ ছাত্রলীগ নেতা আকম সিফাত উল্লাহ, মো: জুনাইদ, দিদারুল ইসলাম, মো: রাকিব, মোবারক হোসেন জিহান, খাইরুল ইসলাম তুষার, সুজন শাওয়াল করিম, ইকবাল মোস্তফা তুষার, মো: ওমর, নাজমুল ইসলাম স্বাধীণ, মঈন উদ্দিন হাসান, আরমান, আসিফ, রাসেল, নাবিল আহমেদ, ইকবাল হামিদ, মনির আহমেদ সাগর, সাজ্জাদুল কবির, তানভীর, তারেক, মো: ইয়াসিন, মো: আরাফাত, আহমদ মহসিন খান, নাহিদ হাসান, মো: হাকিম, মো: রাজা, সিরাজুল ইসলাম, আরিয়ান বড়–য়া, সোহাগ সুশিল জয়, প্রত্যাশা বড়–য়া, ইশতিয়াখ সিহাব সহ বিপুল সংখ্যক ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, বিগত ৯বছর পর কোরক বিদ্যাপীঠ শাখা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়ে নতুন প্রজন্মের ছাত্র সমাজের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। যার ফলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হবে। আগামীতে জননেত্রী শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে এবং ভীশন ২০২১বাস্তবায়নে পৌর ছাত্রলীগ অগ্রণি ভূমিকা পালন করবে। তাই ছাত্র সমাজকে ছাত্রলীগের পতাকাতলে সমবেত হওয়ার আহবান জানান।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়া কোরক বিদ্যাপীঠ ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত
Rating: 5
Reviewed By: Unknown