• Latest News

    সাঈদীর রিভিউ বৃহস্পতিবারের কার্যতালিকায়


    ডেস্ক রিপোর্ট : মানবতাবিরোধী অপরাধ মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ও রাষ্ট্রপক্ষের করা রায় পুনর্বিবেচনার (রিভিউ) পৃথক আবেদন আগামীকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের কার্যতালিকায় এসেছে।
    আবেদনটি বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নেতৃত্বাধীন ৪ সদস্যের বেঞ্চের কার্যতালিকায় ১৩৮ নাম্বার ক্রমিকে দেখা যাচ্ছে।
    এর আগে, ২০১৬ সালের ১২ জানুয়ারি সাঈদীর সর্বোচ্চ শাস্তি চেয়ে রাষ্ট্রপক্ষ রায় পুনর্বিবেচনার আবেদন করে। এর পাঁচদিন পর ১৭ জানুয়ারি খালাস চেয়ে রিভিউ করেন সাঈদী।
    ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরে ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর সাঈদীর সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ড দেন আপিল বিভাগ।lb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: সাঈদীর রিভিউ বৃহস্পতিবারের কার্যতালিকায় Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান