• Latest News

    খুটাখালীর মোহাম্মদ তায়েফ বৃত্তি লাভ


    মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া দক্ষিণ :
    চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন থেকে গত জেএসসি পরীক্ষায় গোল্ডেন এপ্লাস সহ ৩০মার্চ/১৭ইং তারিখে ঘোষিত বৃত্তির ফলাফলে মোহাম্মদ তায়েফ বৃত্তি লাভ করেন। তায়েফ উপজেলার শ্রেষ্ঠ খ্যাত ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ নাছির উদ্দিনের পুত্র।
    উল্লেখ্য সে ইতিপুর্বে ২০১৩সালে ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় খুটাখালী তমিজিয়া ফাজিল মাদ্রাসা থেকে গোল্ডেন এপ্লাস পেয়ে টেলন্টপুলে বৃত্তি লাভ করেন।
    বর্তমানে তায়েফ কক্সবাজার সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে বিজ্ঞান শাখায় ভর্তি হয়েছে। তার এ ফলাফলের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, আত্মীয়-স্বজন সহ এলাকার সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
    ভবিষ্যতে সে ইঞ্জিনিয়ার হয়ে দেশের উন্নতিসাধনে অগ্রণী ভূমিকা পলনে আগ্রহী।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: খুটাখালীর মোহাম্মদ তায়েফ বৃত্তি লাভ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান