কক্সবার্তা ডেস্ক :
কক্সবাজার জেলার ,মহেশখালী উপজেলার ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সন্মান চতুথ বর্ষের ছাত্র সাদ্দাম হোছাইন পড়াশোনা ও ছাত্র রাজনীতির পাশাপাশি ঘরে বসে আয় করেন প্রতিমাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা এই তরুন শিক্ষার্থী ফ্রিল্যান্সার।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে ইচ্ছা ছিল পড়াশোনার পাশাপাশি ভিন্ন কিছু করার। প্রথম দিকে তেমন কোনো প্লাটফর্ম খুঁজে পাচ্ছিল না। অবশেষে ২০১৩ সালে এক বড় ভাই এরফান এর কাছ থেকে জানুয়ারির দিকে ফ্রিল্যান্সিং সম্পর্কে জেনে কাজ শেখা শুরু করেন।
অবশেষে ২০১৩ সালের এপ্রিলে পার্টটাইম হিসেবে ফ্রিল্যান্সিং শুরু করেন। এ ক্ষেত্রে অন্যদের মতো অপেক্ষার পালা তেমন দীর্ঘ হয়নি। প্রথম কয়েক মাসে কাজ পেয়ে যান। প্রথম মাসে আয় ছিল ১০ হাজার টাকা। দ্বিতীয় মাসে তা দ্বিগুণ হয়ে যায়। এরপর থেকে আয় বাড়তেই থাকে। তবে পিছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে ফ্রিলান্সিং তার অন্যতম পেশা ।
বর্তমানে মার্কেটপ্লেসে ওয়েব ডেভেলমেন্টের কাজ করেন। ফ্রিল্যান্সার ডটকমে ঘন্টাপ্রতি ১০ ডলারে কাজ করেন সাদ্দাম হোছাইন । ইতিমধ্যেই প্রায় দুই’শ প্রজেক্ট শেষ করেছেন। পেয়েছেন সর্বোচ্চ ৫ রেটিং।
এছাড়া প্রায় ১০ ডলার রেটে বিভিন্ন বাইয়ারের শতাধিক প্রজেক্টের কাজ করেছেন। পার করেছেন প্রায় সাড়ে সাত’শ ঘন্টা। প্রথমে ব্যক্তিগতভাবে কাজ করলেও এখন কাজের চাপ বেড়ে যাওয়ায় দলগতভাবে “Coxsbazar Tech – আইটি ফার্ম” এর সাথে কাজ করেন।
বর্তমানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাজের পাশাপাশি লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টের চট্টগ্রাম হতে ওয়েব ডেভেলপমেন্টের উপর কোর্স নেয়ার পর ওয়েব ডেভেলপমেন্টের কাজ করেন ।
আগামীতে কক্সবাজার এর নতুন তরুণ-তরুণীদের ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা দিতে ও তাদেরকে দক্ষ করে তুলতে কক্সবাজার টেক এর সাথে কাজ করবেন বলে জানান সাদ্দাম হোছাইন।c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মহেশখালীর সন্তান সাদ্দাম ফ্রিল্যান্সিং পেশায় সফলতা
Rating: 5
Reviewed By: Unknown