• Latest News

    কক্সবাজারকে ভিক্ষুকমুক্ত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে কনফারেন্স

    এম.এ আজিজ রাসেল :
    ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে সরকারের বহুমুখী কার্যক্রম চলমান রয়েছে। একটি বাড়ি একটি খামার, ভিজিডি প্রকল্প, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ অন্যান্য প্রকল্পের মত ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীকে উদ্বুদ্ধকরণ, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে ভিক্ষুক অবমুক্ত করতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনানুযায়ী দেশকে ভিক্ষুকমুক্ত করণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে ২ মার্চ রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসডিজি প্রকল্পের মহাপরিচালক ও সাবেক মুখ্যসচিব মো: আবুল কালাম আজাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেন জেলা প্রশাসক মো: আলী হোসেনের সাথে। এ সময় তিনি ভিক্ষুক মুক্ত করতে জেলা –উপজেলা পর্যায়ে কার্যক্রম গ্রহণে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ার ও মো: খলিলুর রহমান। ভিডিও কনফারেন্স শেষে জেলা প্রশাসক বলেন, মানবিক সহায়তার চেয়ে বড় কিছু নেই। প্রধানমন্ত্রীর নেয়া দারিদ্র বিমোচনে বিভিন্ন প্রকল্পের মধ্যে এটি একটি অন্যতম প্রকল্প। সরকারের পাশাপাশি সামাজিক আন্দোলনের মাধ্যমে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীকে উদ্বুদ্ধকরণ, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে ভিক্ষুক অবমুক্ত করার কাজে এগিয়ে আসতে সকলকে সহযোগীতা করার আহবান জানান। এসময় জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি মো: আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আনোয়ারুল নাসের, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক খালেদ মাহমুদ, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের সহকারি কমিশনার, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজারকে ভিক্ষুকমুক্ত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে কনফারেন্স Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান