• Latest News

    কক্সবাজার ডিসি সাহেবের বলী খেলা ও বৈশাখী মেলা শুরু


    কক্সবাজার প্রতিনিধি :
    কক্সবাজার ডিসি সাহেবের বলী খেলা ও বৈশাখী মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয়েছে। ২৭ এপ্রিল থেকে শুরু হয়েছে ২ দিনব্যাপী এই বলি খেলা ও বৈশাখী মেলা। বিকেলে শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমীন ষ্টেডিয়ামে বলী খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আলী হোসেন। পরে অনুষ্ঠিত উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি জেলা প্রশাসক মহোদয় বলেন, জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়ে থাকে এ খেলার মাধ্যমে। সাধারন মানুষসহ পর্যটকদের হৃদয় স্পর্শ করে থাকে এই খেলা। মেলায় বসে বিভিন্ন ধরনের গ্রামীণ ও হস্তশিল্পের পসরা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যপণ্য ক্রয় করতে অনেকে এই দিনের জন্য অপেক্ষা করে থাকে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত বলীখেলায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, সহ-সভাপতি জসিম উদ্দিন, অতিঃ সাধারণ সম্পাদক আবছার উদ্দিন, যুগ্ন সাঃ সম্পাদক হারুন অর রশীদ, সদস্য যথাক্রমে, আলহাজ্ব শফিকুর রহমান কোং, রতন দাশ, শাহীনুল হক মার্শাল, জসিম উদ্দিন, আলী রেজা তছলিম, আমিনুল ইসলাম মুকুল, রাশেদ হোসাইন নান্নু ও প্রশাসনের পদস্থ সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি,জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
    প্রতি বছরের ন্যায় ৬২ তম আসরের এবারের বলী খেলায় অংশ নিচ্ছে দেশের নামকরা বলীরা। বর্ণাঢ্য এ আয়োজনে থাকছে নাগরদোলা, হস্ত শিল্প, কুটির শিল্প,তাঁত শিল্প,বস্ত্র শিল্প,মৃৎ শিল্প এবং দেশীয় পণ্যের বিপুল সমাহার। আগামীকাল শুক্রবার ফাইনাল খেলা হবে।
    এ বলী খেলায় কক্সবাজার জেলার টেকনাফ, উখিয়া, মহেশখালী, চকরিয়া, কুতুবদিয়া, রামু ও পেকুয়াসহ সারাদেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক বলী অংশ গ্রহণ করেন। এছাড়া পার্শবর্তী দেশ মিয়ানমার থেকেও বলিগন অংশ গ্রহন করেন। এবারের বলি খেলা ও বৈশাখী মেলায় রয়েছে নাগরদোলা, হস্ত শিল্প, কুটির শিল্প, তাঁত শিল্প, বস্ত্র শিল্প, মৃৎ শিল্প, ও দেশীয় পণ্যের বিপুল সমাহার।
    বলী খেলা ও বৈশাখী মেলা উদযাপন কমিটির সদস্য সচিব কাউন্সিলর হেলাল উদ্দিন কবির মেলা সফল ভাবে সমাপ্ত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।
    উল্লেখ্য যে, ১৯৫৬ সালে থেকে কক্সবাজারে বলী খেলা ও বৈশাখী মেলা শুরু হয়। তৎকালীন সময়ে এসডিও সাহেবের বলীখেলা নামে পরিচিত ছিল এ খেলা। পরবর্তীতে ১৯৮৪ সালের ১ মার্চ কক্সবাজার মহকুমা থেকে জেলায় উন্নীত হলে এ খেলার নতুন নাম হয় ডিসি সাহেবের বলী খেলা ও বৈশাখী মেলা।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজার ডিসি সাহেবের বলী খেলা ও বৈশাখী মেলা শুরু Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান