সদর প্রতিনিধি :
কক্সবাজার শহরে নিষিদ্ধ নোটবই বিক্রির দায়ে ৪ লাইব্রেরীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বেলা ১টার দিকে শহরের রক্ষিত মার্কেটস্থ রহমানিয়, বিদ্যাসাগর, বুক ডিপো ও অণ্বেষা লাইব্রেরীকে এ জরিমানা করা হয়।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট শাহরিন ফেরদৌসি এ অভিযান চালান।
নির্বাহি ম্যাজিস্ট্রেট বলেন, ১৯৮০ সালের প্রজ্ঞাপন মতে নিম্ন মাধ্যমিকের পাঠ্য বইয়ের বিপরিতে কোন গাইড বই বিক্রি আইনসিদ্ধ নয়। এটি সরকারের শিক্ষানীতির মূল উদ্দেশ্য ব্যহত করে। তাই গাইড বই বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
তবে অভিযানকে উদ্দেশ্যমূলক দাবি করে অভিযুক্তরা বলেন, শহরে প্রায় অর্ধশতাধিক লাইব্রেরী রয়েছে। সবগুলোই শিক্ষার্থীদের চাহিদার কারণে পাঠ্য সহায়ক বিক্রি করে। কিন্তু শুধু মাত্র ৪টি লাইব্রেরীকে দোষী সাব্যস্ত করে জরিমানা আদায় দৃষ্টিকটু। এরপরও আদালতের প্রতি শ্রদ্ধা থাকায় নির্দেশ পালন করা হয়েছে বলে মন্তব্য করেন তারা।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কক্সবাজারে ৪ লাইব্রেরীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
Rating: 5
Reviewed By: Unknown