ইমরান হোসাইন, পেকুয়া :
পেকুয়ায় নুরুন্নহার বেগম প্রকাশ রুনা (২৫) নামের এক মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৪এপ্রিল) দুপুরে উপজেলার টইটং ইউনিয়নের নাপিতখালী এলাকার একটি নির্জন সেমিপাকা বাড়ি থেকে ওই মহিলার লাশ উদ্ধার করা হয়। তিনি নাপিতখালী এলাকার জাফর আলমের মেয়ে। পেকুয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরন করে।
স্থানীয়রা জানায়, গত ১৫মাস আগে স্বামীর সাথে তার বিচ্ছেদ ঘটে। সংসারে তার ছয় বছরের দু’জমজ কন্যা সন্তান রয়েছে।পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: পেকুয়ায় দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার
Rating: 5
Reviewed By: Unknown