মোঃ বজলুর রহমান, ঈদগাঁও প্রতিনিধি :
কক্সবাজার সদর উপজেলাধীন গোমাতলীর একমাত্র যোগাযোগের মাধ্যম কবি নুরুল হুদা সড়ক। ওই সড়টি সুবিশাল গর্তে এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এতে প্রতিদিন দুর্ভোগ আর দুর্গতির শিকার হচ্ছে যানবাহন ও শিক্ষার্থীসহ হাজার হাজার জনসাধারণের। অনেক সময় সড়কটির সংস্কারের দাবী উঠলেও এখনো সংস্কারের মুখ দেখা যায়নি। যারফলে বিশাল এলাকার লোকজন নানা কষ্ট আর দুর্ভোগের মধ্য দিয়ে আসা-যাওয়া করতে হচ্ছে। রাতের অন্ধকারে সড়টি দিয়ে যাবাহন চলাচলে দূর্ঘটনার আশংখ্যা প্রকাশ করছেন স্থানীয়ারা। দীর্ঘ সময় ধরে রাস্তা সংস্কার নিয়ে আলোচনা হলেও কর্তৃপক্ষ এখনো নিরব থাকায় হতাশ হয়ে পড়ছে এলাকাবাসী। গোমাতলী সড়কে যেখানে চলাচলের জন্য সময় দরকার মাত্র বিশ মিনিট, সেখানে সময় ব্যায় হচ্ছে প্রায় ঘন্টারও বেশি। ভাঙ্গা রাস্তার কারনে রিক্সা বা ভ্যানে করে চলাচল করা যাত্রীদের শারিরীক ভাবে মারাত্বক জখম হচ্ছে। তাই কবি নুরুল হুদা সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার জনসাধারণের চলাচলের কথা বিবেচনা করে অতিসত্ত্বর এইটি সংস্কারের দাবি জানান এলাকাবাসী।