• Latest News

    ঈদগাঁওতে ত্রি-মুখী সড়ক দূর্ঘটনা

    নিজস্ব প্রতিনিধি, কক্সবার্তা ডটকম :
    কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে ত্রি-মুখী সড়ক দূর্ঘটনায় দু’জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ৭ এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে ঈদগাঁও বাসষ্টেশন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, চট্টগ্রাম মুখী এক দূরপাল্লার পরিবহনকে ওভারটেক করতে গিয়ে চকরিয়া মুখী চকরিয়া লাইন সার্ভিস এক মাহিন্দ্রাকে ধাক্কা দিলে উক্ত মাহিন্দ্রা অপর একটি টমটমকে ধাক্কা দেয়। এতে টমটমের সামনের গ্লাস ভেঙ্গে যাওয়ার পাশাপাশি ঘটনাস্থলে এক মহিলা ও শিশু গুরুত্বর আহত হয়। আহতদেরকে প্রাথমিক ভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বলে প্রত্যাক্ষদর্শী আবুল কালাম, শহিদু ও রাসেল উদ্দিন কক্সবার্তা ডটকম প্রতিনিধিকে নিশ্চিত করেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগাঁওতে ত্রি-মুখী সড়ক দূর্ঘটনা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান