• Latest News

    স্টকহোমে লরি হামলায় গ্রেপ্তার দুই

    বিদেশ বার্তা::
    সুইডেনের রাজধানী স্কটহোমের বিপণীবিতানে লরি চালিয়ে পিষে মারার অভিযোগে সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    গতকাল স্থানীয় সময় দুপুর তিনটায় ওই লরি হামলায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহতদের মধ্যে আটজন প্রাপ্তবয়স্ক ও এক শিশু এখনো হাসপাতালে চিকিৎসাধীন। 

    গ্রেপ্তারকৃত প্রথমজনের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা ও হত্যার অভিযোগ আনা হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকালেই সিসিটিভি ফুটেজের সাহায্যে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

    সুইডিশ প্রধানমন্ত্রী স্টিফেন লোভেন এই ঘটনাকে 'সন্ত্রাসী হামলা' বলেছেন। এই ঘটনার পরপরই প্রধানমন্ত্রীর নির্দেশে দেশটির সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    হামলাকারী যে লরিটি নিয়ে হামলা চালিয়েছিল, ওইটির মালিক একটি বিয়ার কোম্পানি। সেই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, লরিটি হামলাকারী ছিনতাই করে নিয়ে গিয়েছিল।

    পুলিশ গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তির ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, হুডি জ্যাকেট পরা এক ব্যক্তিকে। আটকের পর তিনি তার দোষ স্বীকার করেছেন।

    অপরজনকে স্টকহোম অরলান্ডা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্স্টা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। হামলাকারীর বয়স ৩৯ ও তিনি উজবেকিস্তানের নাগরিক। তার ফেসবুকে আইএস এর বিভিন্ন প্রোপাগান্ডা ফিল্ম রয়েছে। সুইডেনে তিনি চার সন্তান ও স্ত্রী নিয়ে বসবাস করেন। ঘটনার পর পর মার্স্টা এলাকার একটি দোকানে প্রবেশ করলে দোকানদার তাকে চিনে ফেলেন এবং পুলিশকে খবর দিলে পুলিশ তৎক্ষণাৎ তাকে গ্রেপ্তার করে।

    সুইডেনের রাজা কার্ল গুস্তাভ তার স্ত্রী রানী সিলভিয়াসহ ব্রাজিলে অবস্থান করছেন। দেশের এই পরিস্থিতিতে তিনি সফর বাতিল করে স্টকহোমে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

    শুক্রবার বিকেলে ঘটে যাওয়া এই সন্ত্রাসী হামলার কারণে রাজধানী স্টকহোমের আশে-পাশে বিভিন্ন রেস্টুরেন্ট, বার ডিসকোটেক, থিয়েটার, সিনেমা সব কিছুই বন্ধ রাখা হয়েছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: স্টকহোমে লরি হামলায় গ্রেপ্তার দুই Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান