• Latest News

    ধর্ষণের চেষ্টাকালে লম্পটের জিহ্বা কাটল গৃহবধূ



    দেশ বার্তা::
    ফেনীর দাগনভূঞায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টাকালে আনিস (২৬) নামে এক লম্পটের জিহ্বা কেটে দিয়েছে ভুক্তভোগী। উপজেলার জয়লস্কর ইউনিয়নের এক বাড়িতে বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পুলিশ গতকাল ফেনী সদর হাসপাতাল থেকে অভিযুক্ত আনিসকে আটক করেছে।

    পুলিশ ও স্থানীয়রা জানান, আনিস প্রায়ই ওই গৃহবধূকে উত্ত্যক্ত করত। বুধবার রাতে স্বামীর অনুপস্থিতিতে আনিস ঘরের জানালা ভেঙে ভিতরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ধস্তধস্তির এক পর্যায়ে গৃহবধূ আনিসের জিহ্বা কামড় দিয়ে কেটে ফেলে। পরে দুর্বৃত্ত দ্রুত পালিয়ে যায়। দাগনভূঞা থানার ওসি আসলাম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ধর্ষণের চেষ্টাকালে লম্পটের জিহ্বা কাটল গৃহবধূ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান