• Latest News

    নেদারল্যান্ড ও বেলজিয়াম গেছেন উপজেলা চেয়ারম্যান জাফর আলম





    কক্সবার্তা ডেস্ক::
    ১২দিনের সরকারী সফরে নেদারল্যান্ড ও বেলজিয়াম গেছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ। ২৫ এপ্রিল মঙ্গলবার সকালে রাজধানী ঢাকার শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রীয় বিমান যোগে তিনি সফরসঙ্গীদের সাথে রওয়ানা হয়েছেন। উপজেলা চেয়ারম্যান জাফর আলম ছাড়াও আরো ২১জন গেছেন সরকারী এই সফরে। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব, যুগ্ম সচিব, উপ-সচিবসহ ৭জন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ৪জন নারী ভাইস চেয়ারম্যান রয়েছেন সফর সূচিতে। ১২দিনের মধ্যে ৬দিন নেদারল্যান্ড এবং ৬দিন বেলজিয়ামে অনুষ্ঠিত স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন কর্মসুচী অংশগ্রহন করবেন সফরকারীরা।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: নেদারল্যান্ড ও বেলজিয়াম গেছেন উপজেলা চেয়ারম্যান জাফর আলম Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান