• Latest News

    চকরিয়ায় ইয়াবাসহ যুবক আটক, পিকআপ জব্দ

    কক্সবার্তা ডেস্ক::
    কক্সবাজারের চকরিয়ায় হাঁসেরদিঘী এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ আবদুল আলম (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৬টার দিকে উখিয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে পিকআপ থামিয়ে ওই গাড়ীর চালক আলমকে ইয়াবাসহ আটক করা হয়। জব্দ করা হয় গাড়ীটি। আটক আবদুল আলম উখিয়া উপজেলার থাইনখালী এলাকার কবির আহমদের ছেলে।

    চকরিয়া থানার এসআই মহির উদ্দিন খান উজ্জল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপটি গতিরোধ করা হয়। পরে গাড়ী তল্লাশি করে ৪শ পিস ইয়াবা পাওয়া যায়। ফলে লাইসেন্সবিহীন চালককে ইয়াবাসহ আটক ও পিকআপটি জব্দ করা হয়। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় ইয়াবাসহ যুবক আটক, পিকআপ জব্দ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান