• Latest News

    আইপিএল খেলতে গিয়ে প্রকৃতির ডাক আসায় টিম সাউদির কাণ্ড!

    মুম্বাই ইন্ডিয়ান্সের ব্ল্যাক ক্যাপ পেসার টিম সাউদি বেশ লজ্জাজনক পরিস্থিতিতেই পড়েছিলেন! প্রকৃতির ডাক উপেক্ষা করতে না পেরে টিম বাস থামিয়েই প্রকৃতির ডাকে সাড়া দেন তিনি! বাস থামতেই তড়িঘড়ি করে টয়লেটের দিকে এগিয়ে যান এই ক্রিকেটার, তাঁর সতীর্থরা এটা নিয়ে তখন বেশ মজা করছিলো।
    স্পিনার হরভজন সিং ঘটনাটির ভিডিও ধারণ করেন এবং টুইটারে পোস্ট করে দেন। ভিডিওতে টিমের প্রায় সকল সদস্যকেই হাসাহাসি করতে দেখা যায়, এমনকি অধিনায়ক রোহিত শর্মা নিজেও হাসছিলেন।
    নিউজিল্যান্ডের সহ অধিনায়ক যখন হঠাৎ বাস থামিয়ে কাউকে কিছু না বলেই বেড়িয়ে যান, তখন ব্যাপারটা হরভজনকে বেশ কৌতূহলী করে। ভাজ্জি তখন সবাইকে কারন জিজ্ঞাসা করলে, সতীর্থরা জানায়, পেটের গণ্ডগোলে ভুগছেন সাউদি এবং এটা নিয়ে তারা মজাও করেন।
    কয়েক মিনিট বাদে সাউদি ফিরে এলে ভিডিও ক্যামেরা হাতে হরভজন তাকে পরিস্থিতি সম্পর্কে কিছু বলতে বলেন, সাউদির চেহারায় তখন স্বস্তির ছাপ ছিল লক্ষ করার মতো। সাউদি বলেন, 'এখানকার টয়লেট খারাপ নয়।'
    অবশ্য সাউদিই একমাত্র খেলোয়াড় নন, যাকে প্রকৃতির ডাকে সাড়া দিতে এমন ব্যাকুল হতে হয়েছে। এইতো কিছুদিন আগেই বোর্ডার- গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার ম্যাট রেনশো প্রকৃতির ডাকে থাকতে না পেরে রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে গিয়ে ভারমুক্ত হন।

    এবি ডি ভিলিয়ার্সও ওয়েস্ট ইন্ডিজের সাথে একই কাজ করেছিলেন। সত্যি, প্রকৃতির এই ডাক উপেক্ষা করা খুব কঠিন ! তাইতো আইপিএল খেলতে গিয়ে প্রকৃতির ডাক আসায় টিম সাউদির এই কাণ্ড!

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: আইপিএল খেলতে গিয়ে প্রকৃতির ডাক আসায় টিম সাউদির কাণ্ড! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান