• Latest News

    বিশ্ববিদ্যালয়ের নাম লিখে সার্চ করলে আসে পর্নোগ্রাফি!

    ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য সোশ্যাল মিডিয়া সার্চ করেই হকচকিয়ে গেলেন অনেকে।



    কারণ ভর্তি সংক্রান্ত তো কোনও তথ্য পাননি, উল্টে সকলের সামনে ভেসে উঠেছিল পর্নোগ্রাফি!

    এক জনপ্রিয় সোশ্যাল সাইটে DU (দিল্লি বিশ্ববিদ্যালয়কে ছোট করে বলা হয়) লিখে সার্চ করেছিলেন এক ছাত্র। প্রথম দশটি সার্চের মধ্যে একটিতেও বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কোনও তথ্য আসেনি। উল্টে খুলে গিয়েছে অ্যাডাল্ট সাইট। যেখানে অশালীন ছবি এবং মেসেজই ঘোরাঘুরি করছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষে এসব বন্ধ করার কোনও উদ্যোগ নেওয়া হয়নি।

    তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সরাসরি এ বিষয়ে কিছু করবে না। পুরো বিষয়টি সামলাবে থার্ড পার্টি।

    বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা নীতা সেহগাল বলেন, "বর্তমানে আমাদের কোনও কর্মকর্তা, নেই যিনি সোশ্যাল মিডিয়ায় এ ধরনের বিষয়গুলি খতিয়ে দেখবেন। তাই আমাদের হাত বাঁধা।

    তাছাড়া সরাসরি কোনও অভিযোগ না পেলে এ বিষয়ে পদক্ষেপ করা সম্ভব নয়।"

    একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এ বিষয়ে ওই সাইটের কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলে। তাদের তরফে জানানো হয়, নোটিশের মাধ্যমে বিষয়টি তাদের সামনে তুলে ধরতে হবে।

    তবেই এ ধরনের কনটেন্ট ও সাইট বন্ধ করা যাবে। DU কিওয়ার্ড দিয়ে ওই সাইটে সার্চ করলে প্রথমেই আসছে 'দিল্লি বিশ্ববিদ্যালয়ের অদেখা কেলেঙ্কারি', 'বিশ্ববিদ্যালয়ের হট অ্যান্ড কিউট ভারতীয় নারী', 'বিশ্ববিদ্যালয়ের নগ্ন-মহিলার সঙ্গে যৌনমিলন', 'সেক্স টিউব অনলাইন গেম'এর মতো কনটেন্টগুলি। সঙ্গে সে সব পেজে থাকছে অশালীন ছবি ও ভিডিও।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বিশ্ববিদ্যালয়ের নাম লিখে সার্চ করলে আসে পর্নোগ্রাফি! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান