• Latest News

    চকরিয়ায় পুলিশ-ডাকাত ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধ: ৯ পুলিশ আহত, ৬ ডাকাত গ্রেপ্তার



    নিজস্ব প্রতিনিধি::
    কক্সবার্তা ডট কম।।


    চকরিয়া-লামা সড়কে কুমারী ব্রিজনামক এলাকায় সশস্ত্র ডাকাতদলের সঙ্গে ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়েছে পুলিশের। এতে ৯ জন পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় দেশীয় তৈরি বিভিন্ন সাইজের চারটি একনলা বন্দুক, ৫ রাউন্ড তাজা কার্তুজ, ১৫ রাউন্ড গুলির খোসা, দুটি ছোরা, দুটি ধামা দা, একটি লম্বা কিরিচ।

    সোমবার ভোররাত সাড়ে সড়কের কুমারী ব্রিজের ফাঁসিয়াখালী অংশে এ ঘটনা ঘটে।

    গ্রেপ্তারকৃত হলেন উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব ডুমখালী গ্রামের জাফর আলমের ছেলে দুর্ধর্ষ ডাকাত সর্দার বেলাল উদ্দিন (৩৮), আবদুল হামিদের ছেলে আবদুর রহিম (২৫) হাজি নুর ইসলামের ছেলে মোজাম্মেল হক (২৫), মৃত ছৈয়দ আহমদের ছেলে মহিউদ্দিন (২৫), মৃত হাকিম আলীর ছেলে আবুল হোছন (৩০) ও মৃত মো. খলিলের ছেলে মো. হোসেন আলী (৩৫)।

    আহত পুলিশ সদস্যরা হলেন চকরিয়া সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মো. মতিউল ইসলাম, থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান, তিন উপ-পরিদর্শক (এসআই) কাওসার আহমদ চৌধুরী, সুকান্ত চৌধুরী ও মোহাম্মদ আলমগীর, তিন কনষ্টেবল মো. ইব্রাহিম, মিনহাজ উদ্দিন ও সাজেদুল ইসলাম। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

    চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের সঙ্গে ডাকাতদলের বন্দুযুদ্ধের সময় গ্রেপ্তার করা বেলাল উদ্দিনসহ ৬ ডাকাতকে। এ ঘটনায় পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় পুলিশ-ডাকাত ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধ: ৯ পুলিশ আহত, ৬ ডাকাত গ্রেপ্তার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান