• Latest News

    ১৩ বছরের কিশোরীকে সারারাত ধর্ষণ!



    দেশ বার্তা::

    রাজধানীর বনানীস্থ কড়াইল বস্তিতে প্রতিবেশী রাজিব (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

    রবিবার রাত সাড়ে ১১টার দিকে নির্যাতিতা কিশোরীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

    কিরোশীর স্বজনদের অভিযোগ, মেয়েটি বুদ্ধি প্রতিবন্ধী। গত ১৫ এপ্রিল রাতে তাকে ফুঁসলিয়ে নিজের বাসায় নিয়ে যান প্রতিবেশী গার্মেন্ট কর্মী রাজিব। এরপর জুস পান করতে দেওয়া হয়। তারপরই অচেতন হয়ে পড়ে সে।

    তাদের দাবি, রাজিবের দেওয়া জুসে চেতনানাশক কিছু মেশানো ছিল। কারণ সে অভিযোগ করেছে, জুস পানের পর থেকে তার কিছু মনে নেই।

    মেয়েটি আরও দাবি করেছে, তার সঙ্গে মোবাইল ফোনে প্রেমের কথা বলার চেষ্টা করতেন রাজিব। তার মা মেয়েটিকে দেখতে চেয়েছে উল্লেখ করে ফুঁসলিয়ে তাকে নিয়ে যান তিনি।

    স্বজনদের দাবি, ওই কিশোরীর ওপর রাজিব সারারাত নির্যাতন চালিয়েছেন। রবিবার সকালে তাকে ছেড়ে দেয়। সকালে ছাড়া পেয়ে মেয়েটি এদিক-ওদিক ঘুরছিল। প্রতিবেশী একজন দেখে তার স্বজনদের খবর দেন। পরে তাকে বাসায় নিয়ে এলে সে পুরো ঘটনা জানায়।

    ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া জানান, মেয়েটির এখন ওসিসিতে চিকিৎসা চলছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ১৩ বছরের কিশোরীকে সারারাত ধর্ষণ! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান