দেশ বার্তা::
বরিশালে পালসার মোটর সাইকেল কিনে না দেয়ায় নিজেদের বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বখাটে ছেলে।
অভিযুক্ত ছেলে জলিল হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে নগরীর বিমান বন্দর থানার তিলক গ্রামের মৃত পুলিশ কনস্টেবল মালেক হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, জলিলের বাবা মালেক হাওলাদার ৪ বছর আগে বিদ্যুৎস্পৃস্ট হয়ে মারা যায়। সেই থেকে ৩ মেয়ে ও এক ছেলেকে নিয়ে মানবেতর জীবন যাপন করছিলেন তার স্ত্রী।
কিছুদিন ধরে মায়ের কাছে একটি পালসার মোটর সাইকেল কিনে দেয়ার বায়না ধরে জলিল। কিন্তু তার মা মোটর সাইকেল কিনে দিয়ে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে গতকাল রবিবার সন্ধ্যায় জলিল তাদের টিন ও কাঠের তৈরি ঘরে আগুন ধরিয়ে দেয়।
এলাকাবাসী আগুন নেভানোর চেস্টা করলেও আশপাশে কোন পুকুর কিংবা পানির উৎস্য না থাকায় পুরো ঘর এবং ঘরের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।