• Latest News

    গোমাতলীতে ভাতিজার দা‘র কুপে চাচার মৃত্যু



    সেলিম উদ্দিন,ঈদগাও::
    কক্সবার্তা ডট কম।।


    কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলীতে বসতবাড়ির পুকুর দখলের জের ধরে ভাতিজার দায়ের কুপে চাচা মোহাম্মদ নুরুল আলম (৫০) এর মৃত্যু হয়েছে।

    ৮ দিন পর গতকাল বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সে বর্ণিত ইউনিয়নের পশ্চিম গোমাতলী চর পাড়া গ্রামের মৃত আব্দু শুক্কুরের পুত্র। বৃহস্পতিবার বাদে মাগরিব তার জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।


    জানা গেছে, গত ৫ এপ্রিল বসতবাড়ির পাশের পুকুর দখলের ঘটনায় চাচা ভাতিজার সংঘর্ষ হয়। এসময় নুরুল আলমের ভাতিজা কামাল ও রুবেলের নেতৃত্বে বেশ কজন যুবক নুরুল আলমকে মারধর করে মাথায় দা'র কুপ দেয়। ঘটনাস্থলে সে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত চমেক হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    এ ঘটনায় ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই দেবাশিষ বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। স্থানীয় ওয়ার্ড মেম্বার আলাউদ্দিন জনি মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: গোমাতলীতে ভাতিজার দা‘র কুপে চাচার মৃত্যু Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান