• Latest News

    ‘সু চি একজন বর্ণবাদী নেত্রী’

    বিদেশ বার্তা::
    মিয়ানমারের রাখাইন প্রদেশের সংঘাতে মুসলমানরাই মুসলমানদের হত্যা করছে- মিয়ানমারের নেত্রী অং সান সু চির এমন মন্তব্যের পর রোহিঙ্গা সম্প্রদায়ের একজন নেতা তার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ করেছেন। খবর বিবিসির।

    আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশনের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, 'এটা এক অচিন্তনীয় বক্তব্য। এই বক্তব্যের কোনো ভিত্তি নেই।'

    এর আগে বিবিসির সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে রাখাইন রাজ্যে চলমান সমস্যার কথা স্বীকার করে সু চি বলেন, 'রাখাইন প্রদেশে যথেষ্ট বৈরিতা রয়েছে, মুসলমানরাই মুসলমানদের হত্যা করেছে।' তবে তার মতে, সেখানে 'জাতিগত নিধন' শব্দটি সেখানকার পরিস্থিতির জন্য বেশি কঠোর।

    সু চির এসব বক্তব্যে প্রতিবাদ করে নুরুল ইসলাম বলেন, 'তিনি একজন বর্ণবাদী। তিনি রোহিঙ্গাদের চান না।'

    'রাখাইনে এখন যা কিছু ঘটছে তার সবকিছুই সুচি জানেন এবং এসব নৃশংসতায় তিনি নিজে একজন দোসর।'

    অং সান সু চির প্রতি রোহিঙ্গা জনগোষ্ঠীর আশাভঙ্গের কী কারণ থাকতে পারে? এই প্রশ্নের জবাবে নুরুল ইসলাম বলেন, তার মুক্তির প্রশ্নে রোহিঙ্গারাও অন্যান্য জনগোষ্ঠীর সঙ্গে মিলে আন্দোলন করেছে।কিন্তু এখন তার কিছুই বাকি নেই বলে ইসলাম জানান।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ‘সু চি একজন বর্ণবাদী নেত্রী’ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান