• Latest News

    জন্মদিনে আজিজকে চমকে দিলেন পরী

    বিনোদন বার্তা::
    বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের জন্মদিন ছিল গতকাল। ঘটা করে জন্মদিন পালন করছেন তিনি। তার বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা পরী মনিও। পরী আবদুল আজিজের জন্মদিনটা উদযাপন করেছেন ভিন্নভাবে। আবদুল আজিজ ফেসবুকে এই খবর নিজেই জানিয়েছেন।

    পাঠকের জন্য লেখাটা হুবুহু তুলে ধরা হলো:

    'আমার জন্মদিনের প্যারাকে ৪ ভাগে ভাগ করেছি । প্রথম ও দ্বিতীয় প্যারার কথা আগেই বলেছি । তৃতীয় প্যারা জাজে। ওটা জাজের ভিডিও বা ফটো দেখে জেনে নিতে পারবেন। শেষ প্যারা পেলাম, পরীর কাছে। পুরাই মাথা আউলা টাইপ।নিজে এক লাল ড্রেস পরেছে আমার জন্মদিন উপলক্ষে, আমার জন্যও একই রঙের শার্ট এনে বলল এটা পরতে (সে সব সময় এই কাজ করে আমার সাথে, সে নিজে যে রঙের ড্রেস পড়বে, আমার জন্য সেই রঙের একটা শার্ট কিনবে বা বানাবে)। মানা করলাম, শুনল না। পরেছি মোঘলের হাতে, খানা খেতে হবে এক সাথে। পরতে হলো, তারপর তার গাড়িতে রীতিমত জোর করে উঠিয়ে নিয়ে গেল। আবার শুরু হল জন্মদিনের পার্টি। আবার কেক কাটা, ব্যাক গ্রাউন্ডে happy birthday music তারপর খাওয়া দাওয়া , শেষে অনেকগুলি আমার জন্মদিনের উপহার।

    কিছুই মানা করতে পারলাম না , কারণ সব মানা করা যায়, ভালোবাসার প্যারা মানা করা যায় না, আমিও মানা করতে পারলাম না। বরং এই প্যারা উপভোগ করলাম।

    সে যা করলো তা শুধু বন্ধুত্বের জন্য করেছে, মন খুলে করেছে। তার ভালোলাগা থেকে করেছে, ভালোবাসা থেকে করেছে। তার কোন চাওয়া পাওয়া নেই আমার কাছে। গত তিন মাসে সে একবারও বলে নাই, আমাকে সিনেমা দাও।

    আমার জন্য যে এত কিছু করলো, আমি তাকে কি দিব? তাই আমি "ডুব" সিনেমার আনরিলিজ গান শোনালাম "আহারে জীবন, আহা জীবন, জলে ভাসা পদ্ম জীবন"। অসাধারণ একটা গান। দেখি, গানটা শুনে তার দুই চোখ বেয়ে গড়গড় করে পানি পড়ছে। গানটা সে নিতে চাইল। দিতে পারলাম না, কারণ এখনো গানটা রিলিজ হয় নাই। বন্ধুত্ব ভালোবাসা এক জিনিস আর প্রফেশন আরেক জিনিস। দুঃখিত বন্ধু।

    ভালো থাক বন্ধু, অনেক ভালো থাক, উপর ওয়ালা রাখে যেন তোমাকে দুধে ভাতে।'
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: জন্মদিনে আজিজকে চমকে দিলেন পরী Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান