• Latest News

    মহেশখালীতে অপহৃত ছাত্রী উদ্ধার করলেন পুলিশ


    মহেশখালী প্রতিনিধি :
    মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নস্থ হোয়ানক ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে অপহরণ করেছিল। সংযত কারনে ছাত্রীর নাম প্রকাশ করা হল না। অপহরণের শিকার ছাত্রী হোয়ানক পদ্মাপুকুর পাড় এলাকার ছৈয়দ মিয়ার মেয়ে।
    মহেশখালী থানা সূত্রে জানা যায়- গেল মার্চ মাসের ২৫তারিখ রাত ৯টার সময় হোয়ানক ইউপিস্থ ফকিরাকাটা এলাকার জাফর আলমের ছেলে আশেক(১৯) এর নেতৃত্বে তার সহযোগী সালমান ও তারেক এর যোগসাজেসে মাদ্রাসায় পড়–য়া ছাত্রীকে অপহরণ কওে অজানা উদ্দেশ্য নিয়ে যায়।
    ওই ঘটনায় অপহৃতা ছাত্রীর বড় ভাই শফিকুর রহমান বাদী হয়ে মহেশখালী থানায় ৬এপ্রিল একখানা অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে মহেশখালী থানার এএসআই সজিব সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অপহরণকারী আশেক এর খালাত ভাই হোয়ানকের রাজুয়ারঘোনা এলাকার বেলালের বাড়ী থেকে ৬এপ্রিল বিকাল ৩টার সময় অপহৃতাকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
    এব্যাপারে এএসআই সজিব জানান- অভিযোগের ভিত্তিতে অপহরণের শিকার মাদ্রাসার ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।na

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মহেশখালীতে অপহৃত ছাত্রী উদ্ধার করলেন পুলিশ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান