স্পোর্টস ডেস্ক :
আন্তর্জাতিক টি-২০ থেকে আচমকাই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা। শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজ দিয়েই দশ বছরের টি-২০ ক্যারিয়ারের ইতি টেনেছেন মাশরাফি।তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছেন।
কলম্বোতে শুক্রবার সিরিজের শেষ টি-২০ খেলতে নামে স্বাগতিক শ্রীলঙ্কা ও বাংলাদেশ। ম্যাচটিতে বাংলাদেশ জয় পায় ৪৫ রানে।
ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপ
ও মাশরাফি বিন মুর্তাজার সাথে ফোনে কথা বলেন তিনি।
বাংলা ট্রিবিউনের দেওয়া খবর অনুসারে মাশরাফি বিন মুর্তাজার হঠাৎ নেওয়া এ অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।
৫৪ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাশরাফি। শিকার করেছেন ৪২ টি। আন্তর্জাতিক টি-২০ তে বাংলাদেশের
সর্বোচ্চ উইকেট শিকারী পেসার তিনি। ব্যাট হাতে রান করেছেন ৩৭৭। তার নেতৃত্বে ১০ টি ম্যাচ জিতেছে বাংলাদেশ।rb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মাশরাফিকে ফোনে যে অনুরোধ জানালেন প্রধানমন্ত্রী
Rating: 5
Reviewed By: Unknown