• Latest News

    কিবোর্ডের এই বাটনটির ব্যবহার জানেন কি?





    তামিরুল ইসলাম মিল্লাত::
    টেক বার্তা।।
    কিবোর্ডে উইন্ডোজ কি কোনোদিনই ব্যবহার করেননি এমন মানুষও রয়েছেন। এ কারণে এই কি-টি অনেকেই রাখতে চান না। যদিও আপনি ব্যবহার করেন কিংবা না করেন, এ কি-টির বহু কাজ রয়েছে। সঠিকভাবে ব্যবহার করতে পারলে এ বাটনটির মাধ্যমে বহু কঠিন কাজ সহজ হয়ে যেতে পারে। এ লেখায় তুলে ধরা হলো উইন্ডোজ কি-টির কিছু শর্টকাট।




    ⊞ Win — স্টার্ট মেনু ওপেন করা। উইন্ডোজ ৮.১-এ আগের উইন্ডো খোলা।

    ⊞ Win + A — অ্যাকশন সেন্টার খোলা (উইন্ডোজ ১০)

    ⊞ Win + B — নোটিফিকেশন এরিয়ার প্রথম আইকন সিলেক্ট। এরপর অ্যারো কি দিয়ে বিভিন্ন আইকনে যাওয়া যাবে।

    ⊞ Win + Ctrl + B — নোটিফিকেশন এরিয়ায় নতুন আসা কোনো প্রোগ্রামের মেসেজে যাওয়া।

    ⊞ Win + C - চার্ম বার শো করা (৮ ও ৮.১)। কর্টানা শো করা (উইন্ডোজ ১০)।

    ⊞ Win + D — ডেস্কটপ শো করা।

    ⊞ Win + E —  উইন্ডোজ এক্সপ্লোরার ওপেন করা।

    ⊞ Win + F — ফাইন্ড ফাইল অ্যান্ড ফোল্ডার।

    ⊞ Win + Ctrl + F — ফাইন্ড কম্পিউটারস ওপেন করা।

    ⊞ Win + G — গেম বার ওপেন করা।

    ⊞ Win + K — নতুন স্টার্ট মেনু ওপেন করা (উইন্ডোজ ৯ ও ৮.১)

    ⊞ Win + L — ব্যবহারকারী পরিবর্তন ও ওয়ার্কস্টেশন পাল্টানো।

    ⊞ Win + M — সব প্রোগ্রাম মিনিমাইজ করা।

    ⊞ Win + ⇧ Shift + M — মিনিমাইজ করা উইন্ডোজ রিস্টোর করা।

    ⊞ Win + O — ডিভাইসের ওরিয়েন্টেশন লক করা (ট্যাবের জাইরোস্কোপ বন্ধ করা)

    ⊞ Win + P —  এক্সটার্নাল মনিটর ও প্রজেক্টরে দৃশ্য দেওয়া।

    ⊞ Win + Q — ইনস্টলকৃত অ্যাপে সার্চ চার্ম ওপেন করা।

    ⊞ Win + R —  রান ডায়ালগ বক্স ওপেন করা।

    ⊞ Win + T —  টাস্কবারের ফোকাস পাল্টানো

    ⊞ Win + U — ইউটিলিটি ম্যানেজার ওপেন করা।

    ⊞ Win + W — উইন্ডোজ ইনক ওয়ার্কস্পেস ওপেন করা।

    ⊞ Win + X — উইন্ডোজ মোবাইল অ্যাপ্লিকেশন সেন্টার ওপেন করা।

    ⊞ Win + Y —  ইয়াহু মেসেঞ্জার ওপেন করা (যদি ইনস্টল করা থাকে)।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কিবোর্ডের এই বাটনটির ব্যবহার জানেন কি? Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান