হাফেজ মোঃ কাশেম::
টেকনাফ।।
টেকনাফে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৫ লক্ষ টাকা মুল্যের ৫০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৫ কেজি জাটকা জব্দ করেছে মৎস্য বিভাগ। সোমবার ১৩ মার্চ সকাল ১১টায় টেকনাফ পৌর এলাকাধীন কেকেপাড়া মাছ ঘাট এবং উপরের বাজারের মাছ বাজারে অভিযান চালিয়ে ১৫ লক্ষ টাকা মুল্যের কারেন্ট জাল এবং ৫ কেজি জাটকা জব্দ করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুজাত কুমার চৌধুরী জানান 'জাটকা সপ্তাহ' উপলক্ষ্যে এই বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশণার (ভুমি) তুষার আহমদের নেতৃত্বে পরিচালিত বিশেষ ভ্রাম্যমাণ আদালতে টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুজাত কুমার চৌধুরী, টেকনাফ মডেল থানার এএসআই নুরুদ্দীন, টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয়ের শহিদুল আলম, রুহুল কাদের এসময় উপস্থিত ছিলেন।
১৩ মার্চ সকাল ১১টায় প্রথমে টেকনাফ পৌর এলাকাধীন কেকেপাড়া মাছ ঘাটে অভিযান চালিয়ে ১৫ লক্ষ টাকা মুল্যের ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। জব্দকৃত জালগুলো ঘটনাস্থলেই জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। এরপর উপরের বাজারের মাছ বাজারে জাটকা বিক্রির সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ৫ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা টেকনাফ জামিয়া এতিমখানায় নিবাসীদের জন্য হস্তান্তর করা হয়েছে।