• Latest News

    টেকনাফ বনবিভাগের অভিযানে অবৈধ পাথর জব্দ

    টেকনাফ সংবাদদাতা :
    টেকনাফ বাহারছড়ায় হাজমপাড়া এলাকায় মঙ্গলবার ভোরে বনবিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ পাথর জব্দ করেছে। তবে, এতে জড়িত কাউকে আটক করতে পারেনি অভিযানকারীরা।
    সূত্রে জানা যায়, সরকারি দলের লোক পরিচয়ে বেশ কিছু দিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী বনবিভাগের আওতাধীন ছরা থেকে অবৈধ ও বেআইনি ভাবে পাথর উত্তোলন করে আসছিল। ধরাকে সরাজ্ঞান ভাবে চিহ্নিত মহলটি।
    অবশেষে গোপন সংবাদে অভিযান চালিয়ে পাচারের সময় এসব পাথর জব্দ করে বন বিভাগ।
    নাম প্রকাশ না করার অনুরোধে এক জনপ্রতিনিধি জানায়, সরকারী দলের পরিচয় দিয়ে স্থানীয় আবদুল গাফফার, আহমদ শরীফ, ছৈয়দ হোসেন ও নুরুল আলম সরকারী ছরা থেকে উত্তোলন করে দীর্ঘ দিন পাথর পাচার করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী এলাকাবাসীর।
    এ ব্যাপারে বাহারছড়ার শীলখালীর রেজ্ঞ কর্মকর্তা জসিম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি পাথর জব্দের কথা নিশ্চিত করেছেন।
    তিনি বলেন, গোপন সংবাদের ভিক্তিতে হাজমপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ পাথরগুলো আটক করি। পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
    c//ফাইল ছবি//

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: টেকনাফ বনবিভাগের অভিযানে অবৈধ পাথর জব্দ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান