• Latest News

    চকরিয়ায় তিন ছোট ভাইয়ের নির্যাতনে মানবেতর জীবনে বড় ভাই ও তার পরিবার



    আব্দুল মজিদ,চকরিয়া::
    চকরিয়ায় ৩জন ছোট ভাইয়ের নির্মম নির্যাতনের শিকার বড় ভাই ও তার পরিবারের সদস্যরা। শুধু নির্যাতনের মধ্যে সীমাবদ্ধ রাখেনী, ওই পরিবারের চলাচল রাস্তা, পাকঘর, টয়লেট ও গোসলখানা দখল, দরজার বাহিরে তালা লাগিয়ে প্রবেশপথ বন্ধ, জানালা ও আসবাবপত্র ভাংচুর এবং লুটপাটের মতো ঘটনাও ঘটেছে। এতেও ক্ষান্ত হয়নি আপন সহোদররা। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখমসহ হাড় ভেঙ্গে দ্বিখন্ডিত করে দিয়েছে বড় ভাইয়ের স্ত্রীকে। একটি সীমাবদ্ধ কক্ষেই সংসারের ৩ মেয়ে ২ ছেলে ও স্বামী-স্ত্রীসহ ৭জন থাকা, খাওয়া থেকে শুরু করে প্রকৃতির ডাকে (টয়লেট) সাড়া দিতে হচ্ছে। সহোদরদের এমন নির্যাতনের চিত্র সরে জমিনে দেখা যায় চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারা গ্রামে। স্বাক্ষী দেন এলাকার অসংখ্য লোকজন।

    জানাগেছে, হালকাকারা গ্রামের আবদুচ ছোবহানের ৪পুত্র সন্তান রয়েছে। বড় ছেলে আবদুর রহিম (৫৪) তার ৩ জন ছোট ভাই আবদুল করিম, নুরুল আবছার ও নুরুল কবিরকে তার কায়েক পরিশ্রমে উপার্জিত অর্থ ব্যয় করে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তোলেন। এরই মধ্যে সহোদররা বড় হয়ে শুরু করেন বড় ভাই আবদুর রহিমের উপর নির্যাতন। সুকৌশলে পিতা-মাতাকে বসে এনে পিতার নামীয় সকল সহায় সম্পত্তি বড় ভাইকে বঞ্চিত করে ছোট ভাইদের নামে হেবা করে নেন। ভাইদের এমন আচরণে ক্ষুদ্ধ এলাকাবাসী। এতে প্রতিবাদ করতে গেলে ২০১৬সনের ৫সেপ্টেম্বর সকাল ১০টায় তিন ভাই ও ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে বড় ভাইয়ের বসতঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে বেধম মারধর ও ভাংচুর চালায়। লুট ও ক্ষতি করায় অন্তত ৩লক্ষাধিক টাকার। বাধা দিতে গেলে বড় ভাই, তার স্ত্রী সাজেদা বেগম ও সন্তানদের পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। হাড় ভেঙ্গে দ্বিখন্ডিত হয় বড় ভাইয়ের স্ত্রীর। ওই ঘটনায় পরদিন ৬ সেপ্টেম্বর চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সিআর ৩৫৮/১৬ দায়ের করলে বিজ্ঞ আদালত চকরিয়া থানাকে এজাহার হিসেবে অর্ন্তভূক্ত করার নির্দেশ দেন। ওই মামলায় ঘটনার সত্যতা পেয়েছেন মর্মে তদন্তকারী কর্মকর্তা থানার এসআই মাহবুবুর রহমান ১০অক্টোবর আদালতে চার্জসীট দাখিল করেন। একইভাবে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে ওই বছরের ৪ অক্টোবর বড় ভাই আবদুর রহিম বাদী হয়ে এমআর মামলা (নং ৫৫/১৬) দায়ের করেন। ওই মামলায় ঘটনার সত্যতা পেয়েছেন মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

    ভুক্তভোগী আবদুর রহিম অভিযোগ করেন, পৈত্রিক সকল সহায় সম্পত্তি কেড়ে নেওয়ার পর এখন তার নামে এক ফুফু থেকে ক্রয়কৃত ৮কড়া জমি নতুন করে জবর দখলে মেতে উঠেছে। ক্রয়কৃত ৮কড়া জমির মধ্যে তিনি দখলে রয়েছেন মাত্র ৫/৬কড়া জমি। বর্তমানে তাকেসহ তাকে স্ব-পরিবারে প্রাণে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

    স্থানীয়রা জানিয়েছেন, এধরণের মানবেতর জীবন-যাপন, দেশের অন্য কোথাও আছে বলে আমরা মনে করিনা। প্রশাসনিকভাবে কোন ব্যবস্থা গ্রহণ করা না হলে তীলে তীলে নির্যাতন সহ্য করা এ পরিবারকে ধ্বংস হয়ে যাবে বলে অভিমত ব্যক্ত করেন।

    চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খাঁন বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে আদালতের নির্দেশে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা লিপিবদ্ধ হওয়ার পর বিজ্ঞ আদালতে ফাইনাল চার্জসীট প্রেরণ করা হয়েছে। বাদী আবদু রহিম ও তার পরিবারকে নতুন করে হুমকি ধমকি দিয়ে থাকলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় তিন ছোট ভাইয়ের নির্যাতনে মানবেতর জীবনে বড় ভাই ও তার পরিবার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান