বিবিসি :
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। আর এটা দিন কয়েক আগে মালয়েশিয়া সফরের সময়। কিন্তু মালয়েশিয়ার পুলিশ আগেভাগেই সেই ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়। মাসজুড়ে বিদেশ সফরের অংশ হিসেবে সৌদি বাদশাহ সালমান মালয়েশিয়ায় যান গত ২৬ ফেব্রুয়ারি। চার দিন থেকে তিনি চলে যান পাশের দেশ ইন্দোনেশিয়ায়। তিনি চলে যাওয়ার সপ্তাহখানেক পর মালয়েশিয়ার পুলিশ এ দাবি করছে। এই ষড়যন্ত্রে জড়িত সন্দেহে ছয়জন বিদেশি নাগরিকসহ সাতজনকে আটক করা হয়েছে। ফেব্রুয়ারির ২১ তারিখ থেকে ২৬ তারিখের মধ্যে এদের আটক করা হয়। আটককৃতদের চারজনই ইয়েমেনের নাগরিক। মালয়েশিয়ার পুলিশপ্রধান বলেন, এই চার ইয়েমেনি সৌদি রাজপরিবারের ওপর হামলার পরিকল্পনা করেছিল। তাদের রাজধানী কুয়ালালামপুরের কাছেই দুটো এলাকা থেকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে বিভিন্ন দেশের পাসপোর্ট এবং ৬০ হাজার ডলার মূল্যমানের বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে। রয়টার্সের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আটক চার ইয়েমেনি তাদের দেশের শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুতির সঙ্গে জড়িত। তবে ষড়যন্ত্রের ব্যাপারে সৌদি আরবের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: সৌদি বাদশাহকে হত্যার ষড়যন্ত্র!
Rating: 5
Reviewed By: Unknown