অলি উল্লাহ রনি, চকরিয়া :
চকরিয়ার হারবাংয়ে পূর্বশত্রুতার জের ধরে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষগং। আহত ব্যবসায়ীর অবস্থা আশংকাজনক। বর্তমানে ওই ব্যবসায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১৬মার্চ সকাল ৯টার দিকে উপজেলার হারবাং ইনানী রিসোর্টসের উত্তরপাশের্^ স’মিল সংলগ্ন চায়ের দোকানের সামনে। ঘটনার পরপরই দুস্কৃতিকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থার অবনতি ঘটায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার পর থেকে চিকিৎসাধীন আহত মো. জিয়াউদ্দিন (৩২) এর জ্ঞান ফিরেনি এখনো পর্যন্ত। সে হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ড নুনাছড়ি গ্রামের জনৈক নুরুল ইসলামের ছেলে। আহতের বড়ভাই গিয়াস উদ্দিন বলেন, সম্প্রতি চকরিয়া থানায় একটি মামলা করা হয়। ওই মামলা তুলে নিতে বিবাদী পক্ষের লোকজন বিভিন্ন সময় চাপ সৃষ্টি করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৬মার্চ সকালে পূর্বপরিকল্পিভাবে আবুল কাশেমের ছেলে সাইফুল আলম বাবু ও একই এলাকার জাফর আলমের ছেলে রাশেদের নেতৃত্বে ছৈয়দ নুর সিকদারের ছেলে শহীদুল ইসলাম, মিজান, ইউনুচ, ছৈয়দ নুরসহ বিবাদীগং তার ভাইকে কুপিয়ে হামলার ঘটনা সংঘটিত করে। তাকে ইনানী রিসোর্টস সংলগ্ন নাজিমের চায়ের দোকান হতে টেনে-হেছড়ে বের করে উপর্যুপরি ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তিনি জানান, তার আহত ভাই জিয়াউদ্দিনের এখনও পর্যন্ত জ্ঞান ফিরেনি। এঘটনায় ১৬মার্চ দুপুর দেড়টার দিকে চকরিয়া থানায় একটি মামলা (জিআর- ২৩/১৭) করা হয়েছে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়ার হারবাং-এ পূর্বশত্রুতার জেরধরে ব্যবসায়ীকে কুপিয়ে আহত
Rating: 5
Reviewed By: Unknown