• Latest News

    মহেশখালী থেকে ৪টি বন্দুক, ১২ রাউন্ড গুলিসহ ডাকাত গ্রেপ্তার


    মহেশখালী প্রতিনিধি :
    মহেশখালীর চিহ্নিত দাগী শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত সিরাজ প্রকাশ সিরু ডাকাতকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের সাথে ডাকাতদের বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এতে দ্বীপের শীর্ষ সন্ত্রাসী সিরাজ প্রকাশ সিরু ডাকাত (৩৭) কে পুলিশ ৪টি দেশীয় তৈরী থ্রী কোয়ার্টার বন্দুক,১২ রাউন্ড তাজা কার্তুজসহ গ্রেপ্তার করেছে। সে উত্তর ঝাপুয়া গ্রামের মৃত মোহাম্মদ হোছন এর পুত্র। তার বিরুদ্ধে ৪টি হত্যাসহ ১৩টি মামলা রয়েছে বলে জানা গেছে। গতকাল ১৯ মার্চ বিকাল সাড়ে ৫টায় কালারমার ছড়া ইউনিয়নের চালিয়া তলীর দাঁরাদিয়া খাল এলাকায় পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ ডাকাত প্রায় আধা ঘন্টা ব্যাপী বন্দুক যুদ্ধে উভয় পক্ষে শতাধিক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
    ঘটনাস্থল থেকে মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ পিপিএম বার দৈনিক আজাদীকে জানান, উত্তর মহেশখালীর চালিয়াতলী ও মাতারবাড়ি সংযোগ সড়কের দাঁড়াখাল এলাকায় দীর্ঘ দিন থেকে সিরাজ প্রকাশ সিরু ডাকাতের নেতৃত্বে একটি শক্তিশালী ডাকাত দল ডাকাতীসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল। গতকাল ১৯ মার্চ সন্ধ্যা সাড়ে ৫ টায় দক্ষিণ ঝাপুয়া এলাকার শীর্ষ ডাকাত সিরুর নেতৃত্বে ১০/১২ জনের একদল ডাকাত সড়কে ডাকাতীর প্রস্তুতি নিচ্ছিল এরকম খবর পেয়ে আমি নিজে ৩ অফিসারসহ সঙ্গীয় বিপুল সংখ্যক পুলিশ সাদা পোশাকে ওই এলাকায় অবস্থান নিই। পুলিশ ডাকাতদের চ্যালেঞ্জ করলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে ডাকাতরা পিছু হটতে থাকলে পলায়নপর অবস্থায় সিরাজ প্রকাশ সিরু ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশ তার কাছ থেকে ১টি এবং ঘটনাস্থল থেকে ৩ টি থ্রি কোয়ার্টার বন্দুকসহ মোট ৪টি বন্দুক ও ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। গ্রেপ্তারকৃত ডাকাত সিরুর বিরুদ্ধে ৪টি হত্যা, দস্যুতাসহ ১৩ টি মামলা রয়েছে।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মহেশখালী থেকে ৪টি বন্দুক, ১২ রাউন্ড গুলিসহ ডাকাত গ্রেপ্তার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান