বার্তা পরিবেশক :
মহেশখালী উপজেলার হোয়ানকের পশ্চিমের অমাবশ্যাখালী মৌজার উত্তর প্যারাঘোনা থেকে ৯০০ মণ লবণ বোঝাই একটি কার্গো বোট ছিনতাই করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। মঙ্গলবার দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। কালারমারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মেহেদী হাসাসের নেতত্বে একদল পুলিশের সহযোগিতায় সন্ত্রাসীরা লবণবোঝাই বোট ছিনতাই করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বোটের মালিক। কেরুনতলীর শীর্ষ সন্ত্রাসী বহু মামলার পলাতক আসামী আহসান উল্লাহর নেতৃতে ফেরদৌস বাহিনীর ১৮/২০ জন সন্ত্রাসী বোটটি ছিনতাই করেছে।
জানা গেছে, হোয়ানক ইউনিয়ন পরিষদের সবেবক ইউপি চেয়ারম্যান এনামুল করিমের পরিচালনাধীন ও ভোগ দখলীয় উত্তর প্যারাঘোনাতে মঙ্গলবার সকাল থেকে কুতুবদিয়া বাসিন্দা মোঃ আজমের মালিকানাধীন কার্গোবোটে লবণ বোঝাই করা হয়। এর মধ্যে দুপুর ১টার দিকে এসআই মেহেদী হাসান একদল পুলিশ নিয়ে সেখানে যায়। তাদের পরপর যায় শীর্ষ সন্ত্রাসী আহসান উল্লাহর নেতৃত্বাধীন ফেরদৌস বাহিনীর সন্ত্রাসীরাও। এসময় একাধিক হত্যাসহ বিভিন্ন মামলার দুর্ধর্ষ আসামি আহসান উল্লাহ, গুরাবাশি, আলম, নুনাইয়া, আবুল হাসেম, একমরামসহ ফেরদৌস বাহিনীর চিহ্নিত আরো ১৪/১৫ জন সন্ত্রাসী অবৈধ আগ্নেয়াস্ত্র ও শত শত রাউন্ড গোলা বারুদ নিয়ে পুলিশের উপস্থিতিতে ২৫/৩০ রাউন্ড গুলি বর্ষণ করে ভীতি সৃষ্টি করে। ভীতি ছড়িয়ে তারা বোটটি ছিনতাই করে সাগরের দিয়ে নিয়ে যায়। একই সাথে ঘেরে কর্মরত লবণ চাষীদের হত্যার হুমকি প্রদান করে চলে যেতে বাধ্য করে। এ ঘটনায় অত্র এলাকার লবন শ্রমিক, লবন চাষী ও জমির মালিকদের মধ্যে চরম ভয়-ভীতি ও আতঙ্ক সৃষ্টি হয় বলে জানা গেছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে একশন নেয়ার জন্য উল্লেখিত চেয়ারম্যান এনামুল করিমের স্ত্রী রিনা মোবাইল ফোনে পুলিশের উর্ধ্বতন মহল অবহিত করেছেন বলে জানা গেছে।
ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, এই ভাবে থানা পুলিশকে সাথে নিয়ে ফেরদৌস বাহিনীর সন্ত্রাসী ও হত্যার মামলার আসামীরা প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে দিন-দুপুরে লবণভর্তি কার্গো বোট ছিনতাইয়ের ঘটনা পুলিশকে বিতর্কিত করেছে। এলাকার লবন শ্রমিক, লবন চাষী, লবন ব্যবসায়ী ও জমির মালিকগণ সংশ্লিষ্ট প্রশাসনের নিকট উক্ত ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
এই বিষয়ে জানতে চাইলে কালারমারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মেহেদী হাসান কোনো মন্তব্য করতে রাজি হননি।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মহেশখালীর হোয়ানকে লবণভর্তি বোট ছিনতাই করেছে সন্ত্রাসীরা
Rating: 5
Reviewed By: Unknown