• Latest News

    কুতুবদিয়ায় গাজাসহ আটককৃত মাদক ব্যবসায়ীর একদিনের রিমান্ড

    কুতুবদিয়া সংবাদদাতা :
    কুতুবদিয়ায় গাজাসহ আটককৃত মাদক ব্যবসায়ীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছে কুতুবদিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ৭ মার্চ (মঙ্গলবার) ধৃত মাদক ব্যবসায়ী আমির হোছাইনের রিমান্ড আবেদন করে থানা পুলিশ। আবেদনের প্রেক্ষিতে ওই মাদক ব্যবসায়ীর একদিনের রিমান্ড মঞ্জুর করেন সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর কবির। গত ৬ মার্চ (সোমবার) সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সজল দাশের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলা সদরের কলেজ গেইট এলাকা থেকে আমির হোছাইন (৪৫) প্রকাশ গাজা ফকিরকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫ কেজি গাজা উদ্ধার করা হয়। উপজেলা সদরের কয়েকজন চিহ্নিত গাজা ব্যবসায়ীর নিকট সরবরাহ দিতে চট্টগ্রাম থেকে নৌপথে এসব গাজা আনছিল বলে জানিয়েছে ধৃত আমির হোছাইন। সে উত্তর মগডেইল এলাকার মৃত আব্দুল খালেকের পুত্র।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কুতুবদিয়ায় গাজাসহ আটককৃত মাদক ব্যবসায়ীর একদিনের রিমান্ড Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান