• Latest News

    কক্সবাজার আবাসিক হোটেলে পর্যটক ছাত্রের আকস্মিক মৃত্যু

    বার্তা পরিবেশক :
    কক্সবাজার শহরের আবাসিক হোটেল সিলভার শাইনে অহি (১৬) নামের পর্যটক ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে।
    অহি ঢাকার ধানমন্ডির আবুল কালাম খুররমের ছেলে।
    রবিবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ওহিকে নিজ এলাকায় নিয়ে যাওয়ার জন্য প্রক্রিয়া চলছিল। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কাউকে অভিযুক্ত করা হয়নি।
    হোটেল কর্তৃপক্ষ জানায়, রাজধানী ঢাকার ধানমন্ডি ৬৮/ডি এলাকা থেকে ৭/৮ জনের একটি ফ্যামিলি গ্রুপ তাদের হোটেলের ৩টি কক্ষ ভাড়া নেয়। সকালে তারা এসেই সোজা বীচে চলে যায়। বীচ থেকে ফিরে তারা সুইমিং পোলে গোসলে নামেন। অহি পুলের পাশে বসেছিল।
    এসময় অহি আকস্মিক মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতাল নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
    কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শাহীন আবদুর রহমান জানান, অহিকে মৃত অবস্থায় হাসপাতাল আনা হয়। তাই মৃত্যুর কারণ জানতে হলে ময়নাতদন্ত করতে হবে।
    কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজার আবাসিক হোটেলে পর্যটক ছাত্রের আকস্মিক মৃত্যু Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান